সোনার দামে ফের বড় বৃদ্ধি! কলকাতায় আজ ২২ ও ২৪ ক্যারেটের দাম কত?

-

অগাস্ট মাসের শুরু থেকেই হুড়মুড়িয়ে বাড়ছে সোনার দাম। রবিবারও সেই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকল। সপ্তাহান্তে ফের একবার দাম বাড়ল হলুদ ধাতুর। সোনা কেনার পরিকল্পনা থাকুক বা না থাকুক, দাম বাড়লে সাধারণ মানুষের চিন্তা বাড়ে, আবার দাম কমলে স্বস্তি মেলে। তাই রবিবারও সোনার দর ঊর্ধ্বমুখী হওয়ায় ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ। আজ ৯ আগস্ট, ২০২৬ কলকাতায় হলমার্ক সোনার দাম কত? এক গ্রাম সোনা কিনতে কত টাকা খরচ হবে? জেনে নিন বিস্তারিত।

কলকাতায় আজ ২২ ও ২৪ ক্যারেটের দাম কত

সোনার ধরনপরিমাণআজকের দামগতকালের তুলনায় বৃদ্ধি
২২ ক্যারাট হলমার্ক সোনা১ গ্রাম₹১৪,৪৩০₹১৪০
২২ ক্যারাট হলমার্ক সোনা১০ গ্রাম₹১,৪৪,৩০০₹১,৪০০
২২ ক্যারাট হলমার্ক সোনা১০০ গ্রাম₹১৪,৪৩,০০০₹১৪,০০০
২৪ ক্যারাট খুচরো পাকা সোনা১ গ্রাম₹১৫,১৮০₹১৪৫
২৪ ক্যারাট খুচরো পাকা সোনা১০ গ্রাম₹১,৫১,৮০০₹১,৪৫০
২৪ ক্যারাট খুচরো পাকা সোনা১০০ গ্রাম₹১৫,১৮,০০০₹১৪,৫০০

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।

রুপোর দাম

রুপোর ধরনপরিমাণআজকের দামগতকালের তুলনায় পরিবর্তন
খুচরো রুপো১০০ গ্রাম₹২৩,২২৫₹৪৫ কমেছে
খুচরো রুপো১ কেজি₹২,৩২,২৫০₹৪৫০ কমেছে
Breaking News