জানারুল খান, কলকাতাঃ কলকাতা নাইট রাইডার্সে (KKR) যোগ দিতে পারেন কে এল রাহুল (KL Rahul)! সম্প্রতি এই জল্পনা ফের জোরালো হয়েছে ক্রিকেট মহলে। শোনা যাচ্ছে, ভারতীয় তারকার ম্যানেজার নাকি কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালসে (DC) ঋষভ পন্থ ফিরে আসায় রাহুলের উইকেটকিপিংয়ের সুযোগ কমে যেতে পারে। মূলত সেই কারণেই নাকি নতুন দলে যাওয়ার কথা ভাবছেন তিনি।
KKR এই যোগ দেবেন KL Rahul?
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ একেবারেই ভালো যায়নি কলকাতা নাইট রাইডার্সের। বিশেষ করে একের পর এক চোট এবং দলের নানা সমস্যায় বেশ চাপে পড়েছিল নাইট শিবির। এর মধ্যেই বড় ধাক্কা এসেছে অজিঙ্কা রাহানের অবসরে। নতুন মরসুম শুরুর আগেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রাহানে, ফলে এই মুহূর্তে KKR-এর সামনে একজন নতুন অধিনায়ক খোঁজার চ্যালেঞ্জ রয়েছে। আর সেই শূন্যস্থান পূরণ করতে পারেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার কে এল রাহুল।
আরও পড়ুন: ১০০ বছরের ব্যবসায় বড় ধাক্কা! টাটাকে কেনিয়া ছাড়ার নির্দেশ রাষ্ট্রপতির
কয়েকটি সূত্রের দাবি, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরই কে এল রাহুলের ম্যানেজার নিজে থেকে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর রাহুলকে নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ কথাবার্তাও হয়েছে বলে খবর। মূলত দিল্লি ক্যাপিটালসে উইকেটকিপিংয়ের পর্যাপ্ত সুযোগ না পাওয়াই রাহুলের দলবদলের ভাবনার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। দিল্লি দলে ঋষভ পন্থ উইকেটকিপারের ভূমিকায় থাকায় রাহুলের নিয়মিত কিপিংয়ের সুযোগ কমে যাচ্ছে। আর সেই কারণেই KKR-এর মতো দলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
মনে করা হচ্ছে, দিল্লি যদি থাকে শেষ পর্যন্ত ছেড়ে দেয় তবে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কলকাতাতেই যোগ দিতে পারেন এই ভারতীয় তারকা। আর নাইট শিবিরে রাহুল এলে তিনিই হয়ে উঠতে পারেন রিঙ্কু সিংদের অধিনায়ক। এ প্রসঙ্গে অবশ্য দ্বিমত নেই ক্রিকেট মহলের অনেকেরই। তবে শেষ পর্যন্ত, KKR এ আদৌ রাহুলের আগমন ঘটে কিনা সেদিকে চোখ থাকবে ক্রিকেট ভক্তদের।।
