কলকাতার জাদুঘরে গ্রুপ ডি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাসেই আবেদন

-

তামান্না খান, কলকাতাঃ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ স্বশাসিত সংস্থা কলকাতার জাদুঘরে গ্রুপ ডি সহ একাধিক পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাস প্রার্থীরাও এই পদগুলিতে আবেদন করতে পারবেন। শুধুমাত্র ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। স্থায়ী চাকরির পাশাপাশি থাকছে আকর্ষণীয় মাসিক বেতন ও অন্যান্য সরকারি সুবিধা। কম শিক্ষাগত যোগ্যতায় ভালো সরকারি চাকরির সন্ধান করছেন এমন রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এটি দারুণ সুযোগ। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়ম অনুযায়ী অনলাইন অথবা অফলাইনে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি, পদভিত্তিক যোগ্যতা, বেতন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে বিস্তারিত দেওয়া হল।

কলকাতার জাদুঘরে গ্রুপ ডি কর্মী নিয়োগ

বিজ্ঞপ্তি নম্বর04/2026
পদের নামলাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার, হিন্দি ট্রান্সলেটর, মডেলার, ড্রাইভার ইত্যাদি।
নিয়োগের ধরনস্থায়ী।
আবেদন প্রক্রিয়াঅনলাইন বা অফলাইন।
অফিসিয়াল ওয়েবসাইটindianmuseumkolkata.org

শূন্যপদের বিবরণ

পদের নামশূন্যপদ
লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার০১
হেড মডেলার০১
হিন্দি ট্রান্সলেটর০১
মডেলের০১
ড্রাইভার-কাম-মেকানিক০১

শিক্ষাগত যোগ্যতা

লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস, নৃবিজ্ঞান অথবা কলা বিভাগে স্নাতকোত্তর বা সমমানের অনার্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা পাস করতে হবে।

- Advertisement -

হেড মডেলার

স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা আর্ট ইনস্টিটিউট থেকে মডেলিং স্কাল্পচারে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।

মডেলার

প্রার্থীদের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া স্বীকৃত আর্ট কলেজ বা সমমানের প্রতিষ্ঠান থেকে মডেলিং স্পেশালাইজেশনসহ চারুকলায় ডিগ্রি বা ডিপ্লোমা পাস করতে হবে।

- Advertisement -

হিন্দি ট্রান্সলেটর

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি ও ইংরেজি বিষয়সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

- Advertisement -

ড্রাইভার-কাম-মেকানিক

স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। গাড়ির মেকানিজম সম্পর্কে স্পষ্ট জ্ঞান, প্রয়োজনীয় দক্ষতা এবং বৈধ পার্মানেন্ট মোটর ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।

অভিজ্ঞতা

লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার

ভারতের কোনো প্রথম সারির লাইব্রেরিতে অন্তত ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি, প্রত্নতত্ত্ব, শিল্পকলা বা নৃবিজ্ঞান বিষয়ে গবেষণার প্রমাণ হিসেবে প্রকাশিত গবেষণাপত্র থাকা আবশ্যক।

হেড মডেলার

স্কাল্পচার মডেল ও সংশ্লিষ্ট কাজে দায়িত্বপূর্ণ পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডায়াগ্রাম তৈরি এবং স্কেল মডেলিংয়ের কাজে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

মডেলার

মডেলিংয়ের কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। জাদুঘরের কাজে পূর্ব অভিজ্ঞতা বা জ্ঞান থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে।

হিন্দি ট্রান্সলেটর

কোনো বড় প্রতিষ্ঠানে অনুবাদের কাজে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ভাষায় দক্ষতা এবং হিন্দিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকা আবশ্যক।

ড্রাইভার-কাম-মেকানিক

গাড়ি চালানোর ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং ছোটখাটো যান্ত্রিক ত্রুটি মেরামতের দক্ষতা থাকতে হবে। ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা

বিভিন্ন পদের জন্য বয়সসীমা ভিন্ন ভিন্ন। ভারত সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা (যেমন ওবিসি) সরকারি নিয়মানুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পদের নামসর্বোচ্চ বয়সসীমা
লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার৩০ বছর
হেড মডেলার৩০ বছর
হিন্দি ট্রান্সলেটর২৮ বছর
মডেলের২৮ বছর
ড্রাইভার-কাম-মেকানিক২৮ বছর

বেতন কাঠামো

নির্বাচিত প্রার্থীদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী বিভিন্ন পে লেভেলে মূল বেতন এবং অতিরিক্ত সমস্ত সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে।

পদের নামপে লেভেলপে স্কেল
লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসারলেভেল-৬৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা
হেড মডেলারলেভেল-৬৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা
হিন্দি ট্রান্সলেটরলেভেল-৫২৯,২০০ – ৯২,৩০০ টাকা
মডেলেরলেভেল-৫২৯,২০০ – ৯২,৩০০ টাকা
ড্রাইভার-কাম-মেকানিকলেভেল-৪২৫,৫০০ – ৮১,১০০ টাকা

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের প্রথমে অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। এরপর ফর্মটি সঠিকভাবে পূরণ করে বয়স বা জন্মের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, অভিজ্ঞতার শংসাপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে গবেষণাপত্রের সেলফ-অ্যাটেস্টেড জেরক্স কপি সংযুক্ত করতে হবে। সমস্ত নথি একটি মুখবন্ধ খামে ভরে খামের ওপর আবেদন করা পদের নাম স্পষ্টভাবে লিখে নিচের ঠিকানায় পাঠাতে হবে:

To,
The Director,
Indian Museum,
27, Jawaharlal Nehru Road, Kolkata – 700016

এছাড়া, প্রার্থীরা চাইলে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথির ছবি তুলে একটি PDF ফাইল তৈরি করে ইমেলের মাধ্যমেও পাঠাতে পারবেন।

ইমেল: indianmuseumkolkata2@gmail.com

আবেদনের সময়সীমা

এই নিয়োগের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২৩ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।

Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News