রবিবারেও স্বস্তি নেই! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া

জানারুল খান, কলকাতাঃ অতি গভীর নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় গত কয়েকদিনে ব্যাপক বৃষ্টি হয়েছে। বর্তমানে সেই নিম্নচাপটি শক্তি হারিয়ে অন্য রাজ্যের দিকে অবস্থান করছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন উত্তর ছত্তিশগড়ের উপর একটি নিম্নচাপ রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে এখনও সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ফলে এখনই বাংলা থেকে বৃষ্টির দাপট পুরোপুরি কমছে না। রবিবার ছুটির দিনেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। তাহলে আজ কোথায় কতটা বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না, জেনে নেওয়া যাক।

- Advertisement -

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর বৃষ্টিভেজা থাকার সম্ভাবনাই বেশি। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শুধু বৃষ্টিই নয়, বেশ কিছু এলাকায় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও আজ বৃষ্টির দাপট থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিংয়ে ভারী থেকে প্রবল বৃষ্টি হতে পারে। পাশাপাশি কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কয়েকটি এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

- Advertisement -

আগামীকালের আবহাওয়া

আগামীকাল সোমবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত আগামী ৩ অক্টোবর পর্যন্ত সেখানে বড় ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলেই জানা যাচ্ছে।

- Advertisement -

এদিকে, বঙ্গোপসাগরে ফের একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নিয়ে নজর রাখছে আবহাওয়া দফতর। সূত্রের খবর, থাইল্যান্ডের উপর থাকা একটি সুস্পষ্ট নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম দিকে এগিয়ে উত্তর আন্দামান সাগর সংলগ্ন এলাকায় পৌঁছেছে। আগামী কয়েক দিনে সিস্টেমটি আরও শক্তিশালী হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগোতে পারে। পরবর্তী সময়ে আগামী ১ অক্টোবরের আশপাশে এটি বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে বলে সম্ভাবনা রয়েছে। এমনটা হলে পুজোর আগেই রাজ্যে ফের নতুন করে বৃষ্টির দাপট বাড়তে পারে।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News