কোটাক কন্যা স্কলারশিপ ২০২৬-এ শুরু আবেদন! উচ্চমাধ্যমিক পাস করলেই বছরে ১.৫ লাখ টাকা পাওয়ার সুযোগ

-

কোটাক কন্যা স্কলারশিপ ২০২৬ (Kotak Kanya Scholarship 2026)-এর জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। আর্থিকভাবে দুর্বল পরিবারের মেধাবী ছাত্রীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে কোটাক মাহিন্দ্রা গ্রুপ এই স্কলারশিপ প্রদান করে। এই স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত ছাত্রীরা বছরে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক ও ছাত্রী হতে হবে, উচ্চমাধ্যমিক পাস করে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্বীকৃত কোনও পেশাগত স্নাতক কোর্সের প্রথম বর্ষে ভর্তি থাকতে হবে এবং পরিবারের বার্ষিক আয় নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন? কি কি যোগ্যতা থাকতে হবে? কি কি ডকুমেন্টস লাগবে? কত তারিখ পর্যন্ত আবেদন চলবে? ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য বিশদে নীচে দেখে নিন।

কোটাক কন্যা স্কলারশিপ ২০২৬ এর আবেদন শুরু

স্কলারশিপের নামকোটাক কন্যা স্কলারশিপ ২০২৬।
প্রদানকারী সংস্থাকোটাক এডুকেশন ফাউন্ডেশন।
টাকার পরিমান১.৫ লক্ষ টাকা।
যোগ্যতাউচ্চমাধ্যমিক পাস।
আবেদন পদ্ধতিঅনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইটwww.kotakeducationfoundation.org

Kotak Kanya Scholarship Eligibility

আবেদনের জন্য আবেদনকারী ছাত্রীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৭৫% নম্বর বা সমমানের CGPA নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বর্তমানে ভারতের কোনও NIRF বা NAAC স্বীকৃত প্রতিষ্ঠানে প্রফেশনাল গ্র্যাজুয়েশন কোর্সের প্রথম বর্ষে ভর্তি থাকতে হবে। এছাড়া আবেদনকারী ছাত্রীর পরিবারের সমস্ত উৎস মিলিয়ে বার্ষিক আয় ৬ লক্ষ টাকার বেশি হওয়া যাবে না। এই তিনটি শর্ত পূরণ করলেই তিনি কোটাক কন্যা স্কলারশিপ ২০২৬-এর জন্য আবেদন করতে পারবেন।

- Advertisement -

কোটাক কন্যা স্কলারশিপ অনুমোদিত কোর্সসমূহ

কোটাক কন্যা স্কলারশিপ ২০২৬-এর আওতায় একাধিক পেশাদার স্নাতক কোর্স অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং (BE/B.Tech), এমবিবিএস (MBBS), আর্কিটেকচার (B.Arch), ডিজাইন, ৫ বছরের ইন্টিগ্রেটেড এলএলবি (Integrated LLB) এবং IISER বা IISc বেঙ্গালুরুতে ইন্টিগ্রেটেড BS-MS বা BS-Research কোর্স। এছাড়াও এই তালিকায় অন্তর্ভুক্ত অন্যান্য সমমানের স্বীকৃত পেশাদার স্নাতক কোর্সেও ভর্তি থাকা ছাত্রীরা নির্ধারিত যোগ্যতা পূরণ করলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

কিভাবে আবেদন করবেন?

  • প্রথমে Buddy4Study-এর অফিসিয়াল ওয়েবসাইটে ‘Kotak Kanya Scholarship 2026-27 পেজে যান।
  • এরপর ‘Apply Now’ বোতামে ক্লিক করুন। আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তবে ইমেল/মোবাইল নম্বর বা গুগল আইডি দিয়ে লগ-ইন করুন। আর অ্যাকাউন্ট না থাকলে ‘Register’ অপশনে গিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিন।
  • লগ-ইন করার পর আপনাকে স্কলারশিপের মূল আবেদন পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে ‘Start Application’ বোতামে ক্লিক করুন।
  • এবার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে আপনার ব্যক্তিগত তথ্য,শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক আয় এবং বর্তমান কলেজের সমস্ত বিবরণ নির্ভুলভাবে পূরণ করুন।
  • সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের স্পষ্ট স্ক্যান কপি নির্দিষ্ট ফরম্যাটে আপলোড করুন।
  • ‘Terms and Conditions’ বক্সে টিক দিন।
  • এরপর ‘Preview’ ক্লিক করে পুরো ফর্মটি একবার ভালো করে যাচাই করে নিন। সব তথ্য সঠিক থাকলে ফাইনাল ‘Submit’ ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

কোটাক কন্যা স্কলারশিপ হেল্পলাইন

  • ফোন নম্বর (Helpline Number): 011-430-92248। এক্সটেনশন: ২৬২। (সোমবার থেকে শুক্রবার, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যোগাযোগ করুন)
  • ইমেল আইডি (Email Address): kotak-kanya-scholarship@buddy4study.com
🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News