বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার মোফাক্কেরুল ইসলাম, কালিয়াচক ঘটনায় মূল অভিযুক্ত

-

মালদহের কালিয়াচকে বিচারকদের হেনস্থা ও জাতীয় সড়ক অবরোধের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। মোফাক্কেরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং রাজনৈতিকভাবে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর সাথে যুক্ত।

ঘটনার সূত্রপাত মূলত নির্বাচন কমিশনের SIR (Special Intensive Revision) বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে। মালদহের সুজাপুর ও কালিয়াচক এলাকায় এই প্রক্রিয়ার মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ ওঠে। এই ‘নাম বাদ’ যাওয়ার প্রতিবাদে গত ১ এপ্রিল থেকে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেক মানুষের নাগরিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে।

- Advertisement -

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে গত বুধবার সকাল থেকেই মোথাবাড়ি ও সুজাপুর এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ জাতীয় সড়ক অবরোধ করে এবং কালিয়াচক-২ নম্বর ব্লকের বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভে বসেন। এই ঘটনার জেরে অফিসের ভেতরেই সাতজন বিচারবিভাগীয় আধিকারিক দীর্ঘ সময়ের জন্য বন্দি হয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে স্থানীয় পুলিশ এবং পরে বিশাল কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আটকে পড়া আধিকারিকদের উদ্ধার করার সময় জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়।

- Advertisement -

এই ঘটনায় মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে সরাসরি উসকানিমূলক ভাষণ দিয়ে জনতাকে উত্তেজিত করার অভিযোগ উঠেছে। পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে, অবরোধ ও বিচারকদের ঘিরে ধরার পেছনে তার সক্রিয় প্ররোচনা ছিল।

- Advertisement -

কালিয়াচকের এই তাণ্ডবের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই মোফাক্কেরুল ইসলামসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে ISF নেতা শাহজাহান কাদরিও রয়েছেন বলে জানা গেছে।  জানা গেছে, মোফাক্কেরুল ইসলামকে বর্তমানে মালদহ জেলা আদালতে তোলার প্রস্তুতি চলছে।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News