তামান্না খান, কলকাতাঃ উচ্চমাধ্যমিক পাশ করার পর অনেক ছাত্রীই উচ্চশিক্ষার দিকে এগিয়ে যেতে চান, কিন্তু পরিবারের আর্থিক সমস্যার কারণে অনেক সময় সেই পথে বাধা তৈরি হয়। এই সমস্ত মেধাবী ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করার জন্যই রয়েছে Legrand Empowering Scholarship Program 2026-27। এই স্কলারশিপে সারা দেশের যোগ্য ছাত্রীদের স্নাতক স্তরের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। Legrand Scholarship 2026-27-এ কারা আবেদন করতে পারবেন, কত টাকা স্কলারশিপ পাওয়া যাবে, কী কী নথি লাগবে এবং বাড়িতে বসে কীভাবে সম্পূর্ণ অনলাইনে আবেদন করবেন, সেই সমস্ত বিষয় জেনে নেওয়া যাক।
Legrand Empowering Scholarship Program 2026-27
Legrand একটি আন্তর্জাতিক সংস্থা, যা মূলত বৈদ্যুতিক ও ডিজিটাল বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে। উচ্চশিক্ষায় মেধাবী ছাত্রীদের আর্থিকভাবে সাহায্য করার উদ্দেশ্যে সংস্থাটি Legrand Empowering Scholarship Program চালু করেছে। এই স্কলারশিপটি প্রথম শুরু হয় ২০১৮ সালে এবং ২০২২ সাল থেকে এর আওতায় বিশেষভাবে প্রতিবন্ধী পড়ুয়া ও LGBTQ+ শিক্ষার্থীদের জন্যও সহায়তা বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: অগ্নিবীরদের জন্য ২০% সংরক্ষণ, স্কুল-কলেজে ফের NCC! বড় সিদ্ধান্ত রাজ্যের
লিগ্র্যান্ড স্কলারশিপের সুবিধা কী কী?
লিগ্র্যান্ড স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত মেধাবী ছাত্রীদের উচ্চশিক্ষার খরচ বহনে আর্থিক সহায়তা দেওয়া হবে। সাধারণ বিভাগের যোগ্য পড়ুয়ারা তাদের একাডেমিক কোর্সের বার্ষিক কোর্স ফি-র ৮০ শতাংশ পর্যন্ত, সর্বোচ্চ ৮০,০০০ টাকা পেতে পারেন। এই অর্থ টিউশন ফি, পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রী কেনা এবং অন্যান্য শিক্ষাসংক্রান্ত খরচ মেটাতে ব্যবহার করা যাবে।
Legrand-স্কলারশিপে আবেদনের জন্য কী কী যোগ্যতা লাগবে?
Legrand Empowering Scholarship Program 2026-27-এ আবেদন করার জন্য বেশ কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমত, শুধুমাত্র ভারতীয় ছাত্রীদের এই স্কলারশিপের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। আবেদনকারীকে B.Tech, BE, B.Arch, BBA, B.Com অথবা B.Sc (Math/Science)-এর মতো নির্দিষ্ট স্নাতক স্তরের কোর্সে পড়াশোনা করতে হবে। এছাড়া ২০২৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করে বর্তমানে প্রথম বর্ষে ভর্তি হওয়া ছাত্রীদের আবেদন করার সুযোগ রয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—দুই পরীক্ষাতেই কমপক্ষে ৮০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীর পরিবারের বার্ষিক মোট আয় ৫ লক্ষ টাকার কম হওয়া প্রয়োজন।
Legrand Scholarship-এ আবেদনের জন্য প্রয়োজনীয় Documents
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
- বয়সের প্রমাণ হিসেবে জন্মের শংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
- আধার কার্ড
- Class 10-এর মার্কশিট
- Class 12-এর মার্কশিট
- পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র
- কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্র
- বর্তমান বছরের অ্যাডমিশন ফি পেমেন্টের রসিদ বা প্রমাণপত্র
আরও পড়ুন: অগ্নিবীরদের জন্য ২০% সংরক্ষণ, স্কুল-কলেজে ফের NCC! বড় সিদ্ধান্ত রাজ্যের
Legrand Scholarship Online Application: স্কলারশিপে অনলাইন আবেদন প্রক্রিয়া
Legrand Scholarship-এ আবেদন করতে চাইলে বাড়িতে বসেই অনলাইনে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা যায়। প্রথমে Legrand Scholarship-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Legrand Empowering Scholarship Program”-এর পাশে থাকা “Apply Now” বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে Scholarify পোর্টালের আবেদন পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে “Start Application” বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর আবেদনপত্রে চাওয়া সমস্ত ব্যক্তিগত, শিক্ষাগত এবং পারিবারিক তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় Documents নির্দিষ্ট জায়গায় আপলোড করে ফর্মটি ভালোভাবে যাচাই করে জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ এবং অনলাইন আবেদন
| তথ্য | বিবরণ |
|---|---|
| আবেদনের শেষ তারিখ (Last Date) | 07-09-2026 (7th সেপ্টেম্বর) |
| আবেদনের সরাসরি লিংক | Online Apply » |
| হেল্পলাইন | 01141170531 legrandsupport@scholarlify.com |
