সোশ্যাল মিডিয়াহীন স্মার্ট ফোন! 50MP ক্যামেরা সহ Light Flip Phone লঞ্চ, জানুন ফিচার

-

স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার এবং প্রতিনিয়ত আসা নোটিফিকেশনের ঝামেলা থেকে দূরে থাকতে চান এমন ব্যবহারকারীদের জন্য নতুন Light Flip Phone লঞ্চ করেছে Light। কোম্পানির দাবি অনুযায়ী, এই ফ্লিপ ফোনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তাদের জন্য, যারা সোশ্যাল মিডিয়ার আসক্তি কমিয়ে আরও সহজ ও শান্ত জীবনযাপন করতে চান।

ফোনটি কোম্পানির নিজস্ব LightOS অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে শুধুমাত্র প্রয়োজনীয় ফিচারগুলিই রাখা হয়েছে, যাতে ব্যবহারকারীরা অপ্রয়োজনীয় অ্যাপ, বিজ্ঞাপন বা সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি ছাড়াই নিজেদের গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারেন। সাধারণ ফোন ব্যবহারের অভিজ্ঞতার সঙ্গে আধুনিক কিছু সুবিধার সমন্বয় করে তৈরি করা হয়েছে এই ডিভাইসটি। চলুন জেনে নেওয়া যাক Light Flip Phone-এর ফিচার, দাম ও বিশেষ সুবিধা সম্পর্কে।

- Advertisement -

Light Flip Phone ফোনের ডিটেইলস

Light Flip Phone ফোনটি কোম্পানির নিজস্ব LightOS অপারেটিং সিস্টেমে কাজ করে, যেখানে ব্যবহারকারীদের জন্য শুধুমাত্র প্রয়োজনীয় ফিচারগুলিই রাখা হয়েছে। ফোনটিতে রয়েছে Predictive T9, Voice-to-Text এবং Audio Messaging সুবিধা, যার মাধ্যমে সহজে মেসেজ লেখা ও যোগাযোগ করা যাবে। এছাড়াও ইউজাররা এতে Alarm, Calculator, Calendar, Contacts Directory, Directions, Hotspot, Music, Notes, Voice Memos, Podcasts, Weather, Authenticator (2FA) এবং Timer-এর মতো দরকারি টুল ব্যবহার করতে পারবেন। কলিংয়ের অভিজ্ঞতা আরও সহজ করতে ফোনটিতে দেওয়া হয়েছে ৯টি স্পিড ডায়াল কন্ট্যাক্ট সাপোর্ট, যার ফলে প্রিয় বা জরুরি নম্বরে দ্রুত কল করা সম্ভব হবে।

Light Flip Phone-এর জন্য কোম্পানি সম্প্রতি একটি Developer Program চালু করেছে। এর মাধ্যমে ডেভেলপাররা LightOS অপারেটিং সিস্টেমের জন্য নতুন ওপেন-সোর্স টুল তৈরি করার সুযোগ পাবেন। ফোনটিতে রয়েছে 2.8 ইঞ্চির OLED ডিসপ্লে, যা 460×460 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। ফোল্ড অবস্থায় ফোনটির ডাইমেনশন 110 x 58 x 19mm এবং এর ওজন মাত্র 160 গ্রাম।

- Advertisement -

পারফরম্যান্সের জন্য এই ফ্লিপ ফোনে রয়েছে MediaTek MT8873 প্রসেসর, সঙ্গে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। ব্যাটারির দিক থেকে ফোনটিতে দেওয়া হয়েছে 1800mAh ব্যাটারি। ফটোগ্রাফির জন্য রয়েছে 50MP রিয়ার ক্যামেরা।

- Advertisement -

এছাড়াও Light Flip Phone-এ মিলবে 5G ও 4G LTE সাপোর্ট, GPS, Bluetooth 5.0, USB Type-C 2.0 পোর্ট, 3.5mm অডিও জ্যাক, ডুয়েল মাইক্রোফোন, ডুয়েল স্টেরিও স্পিকার, Nano SIM + eSIM সাপোর্ট এবং IP54 রেটিং। ফলে সাধারণ ফিচার ফোনের অভিজ্ঞতার সঙ্গে আধুনিক কানেক্টিভিটির সুবিধাও পাওয়া যাবে।

Light Flip Phone ফোনের দাম এবং সেল

গ্লোবাল মার্কেটে Light Flip Phone মোট ছয়টি কালার অপশনে লঞ্চ করা হয়েছে। ব্যবহারকারীরা এটি Black, Navy, Red, Pink, Yellow এবং Gray রঙে কিনতে পারবেন। ফোনটির দাম রাখা হয়েছে 299 ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 28,000 টাকা

এছাড়াও কোম্পানির পক্ষ থেকে একটি দুই বছরের কন্ট্র্যাক্ট প্ল্যান চালু করা হয়েছে। এই প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতি মাসে 39 ডলার খরচ করেও ফোনটি নিতে পারবেন। এই প্ল্যানে AT&T এবং T-Mobile নেটওয়ার্কের মাধ্যমে 1GB ডেটা, আনলিমিটেড কল এবং মেসেজিং সুবিধা পাওয়া যাবে।

বর্তমানে Light Flip Phone-এর প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। তবে সাধারণ বিক্রি শুরু হবে ২০২৭ সালের এপ্রিল মাস থেকে। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে চাওয়া এবং শুধুমাত্র প্রয়োজনীয় কাজের জন্য ফোন ব্যবহার করতে ইচ্ছুক ব্যবহারকারীদের জন্য এই ডিভাইসটি বিশেষভাবে তৈরি করা হয়েছে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News