“কোথায় পুষ্পা?, পার্টি পুরো খালি” লকেটের নিশানায় তৃণমূল ও জাহাঙ্গির

সাদিকুল খান, কলকাতাঃ বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন। তার আগে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরই ভোটে না লড়ার কথা ঘোষণা করেন তিনি। ফলে ইভিএমে জাহাঙ্গির খানের নাম ও প্রতীক থাকলেও তিনি আর প্রচারে বা ভোটের লড়াইয়ে থাকছেন না। নিজের এই সিদ্ধান্তের কারণ হিসেবে ফলতার মানুষের উন্নয়নের স্বার্থের কথা জানিয়েছেন জাহাঙ্গির খান।

- Advertisement -

“পার্টি পুরো খালি”, তৃণমূলকে নিশানা বিজেপির

জাহাঙ্গির খানের ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, “পোলিং এজেন্ট পাবে না জেনেই পালিয়েছে পুষ্পা।” এর আগে জাহাঙ্গির খানের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছিল। ফলতার কয়েকজন ভোটারও দাবি করেছেন, তাঁরা ভোট দিতে পারেননি। এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, “তৃণমূলের ২৯ জন সাংসদ রয়েছে। আবার রাজ্যসভাতেও সাংসদ রয়েছে। তারপরও হাত তুলে নিচ্ছে। এদের অবস্থা ভাবুন। পার্টি পুরো খালি, পার্টি পুরো সাফ হয়ে গিয়েছে। ভয়ে সব পালিয়ে গিয়েছে, কাউকে দেখা যাচ্ছে না।”

“পার্টি পুরো খালি”, তৃণমূলকে নিশানা বিজেপির

লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্যে এদিন উঠে আসে বুলডোজার প্রসঙ্গও। একই সঙ্গে জাহাঙ্গির খানকে নিশানা করে বিজেপি নেত্রী বলেন, “আগে রিগিং, ছাপ্পা হত। এখন মানুষ জেগে উঠেছে। বিভিন্ন জায়গায় বুলডোজার চলছে। একদিন ওরা ফলতায় বুলডোজার চালিয়েছিল। আমরা দেখেছি, একুশের পর কীভাবে ভাঙচুর করেছিল, কীভাবে লুঠপাট করেছিল। এখন মানুষ সামনে দাঁড়িয়ে আছে। আর আজ ভয়ে কোনও পুষ্পা বা কোথায় পুষ্পা? কাউকে দেখা যাচ্ছে না। উপর থেকে পুষ্পবৃষ্টি পড়ছে, আর পুষ্পারা সব ভেগে যাচ্ছে।”

- Advertisement -

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News