সাদিকুল খান, কলকাতাঃ উৎসবের মরসুমে রান্নার গ্যাসের চাহিদা বাড়ার সম্ভাবনা থাকলেও অনেক গ্রাহকের জন্য বড় LPG সিলিন্ডার ব্যবহার করা সবসময় সুবিধাজনক নয়। বিশেষ করে বাড়ি থেকে দূরে থাকা চাকরিজীবী, পড়ুয়া বা যাঁদের রান্নার জায়গা কম, তাঁদের কথা মাথায় রেখেই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বাজারে এনেছে ৫ কেজির ‘ছোটু’ LPG সিলিন্ডার। এবার এই ছোট সিলিন্ডার নিয়েই গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাল সংস্থা।
সিলিন্ডার ফেরত দিলেই মিলবে ৫০০ টাকা
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ৫ কেজির ‘ছোটু’ LPG সিলিন্ডারের অন্যতম সুবিধা হল, এটি নিতে গ্রাহকের জন্য প্রক্রিয়াটি তুলনামূলক সহজ। শুধুমাত্র পরিচয়পত্র দেখিয়েই এই সিলিন্ডার নেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি, ব্যবহার শেষে কোনও গ্রাহক যদি নির্দিষ্ট বিক্রয় কেন্দ্রে সিলিন্ডারটি ফেরত দিয়ে দেন, তাহলে ৫০০ টাকা ফেরত পাওয়ার সুযোগ রয়েছে। ফলে যাঁদের অল্প সময়ের জন্য রান্নার গ্যাসের প্রয়োজন, তাঁরা ব্যবহার শেষে সিলিন্ডার ফিরিয়ে দিয়ে নির্ধারিত টাকা ফেরত নিতে পারবেন।
এখানেই শেষ নয়, ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, ‘ছোটু’ ৫ কেজির LPG সিলিন্ডার নিতে আলাদা করে কোনও সিকিউরিটি ডিপোজিট দিতে হয় না। এই সিলিন্ডার ইন্ডেন ডিস্ট্রিবিউটরশিপের পাশাপাশি নির্দিষ্ট ইন্ডিয়ান অয়েল রিটেল আউটলেট, কিছু কিরানা স্টোর এবং স্থানীয় সুপারমার্কেটেও পাওয়া যায়। এমনকী দেশের যেকোনও বিক্রয় কেন্দ্র বা অনুমোদিত ডিস্ট্রিবিউটরের কাছ থেকেই ছোটু সিলিন্ডার রিফিল করিয়ে নেওয়ার সুবিধা রয়েছে। ফলে বাড়ি থেকে দূরে থাকা বা অল্প পরিমাণে রান্নার গ্যাস ব্যবহার করেন, এমন গ্রাহকদের জন্য এই ৫ কেজির সিলিন্ডার বেশ সুবিধাজনক হতে পারে।
এছাড়াও, কোনও গ্রাহক চাইলে শুধুমাত্র পরিচয়পত্র দেখিয়ে সরাসরি বাড়িতে ৫ কেজির ‘ছোটু’ LPG সিলিন্ডার ডেলিভারি নিতে পারেন। তবে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অতিরিক্ত ২৫ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে। ফলে অল্প সময়ের জন্য LPG-এর প্রয়োজন রয়েছে এমন গ্রাহকদের কাছে এই পরিষেবা বেশ সুবিধাজনক হতে পারে। বিশেষ করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বাই-ব্যাক ব্যবস্থার কারণে ব্যবহার শেষে সিলিন্ডার ফেরত দিয়ে নির্ধারিত টাকা পাওয়ার সুযোগ থাকায় ৫ কেজির ছোটু সিলিন্ডার পরিষেবাটি অনেকেরই কাজে আসতে পারে।
