LPG সিলিন্ডার নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে জোর চর্চা চলছে। আর তার মধ্যেই e-KYC নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও বিভ্রান্তি। অনেক গ্রাহকের মনে সংশয়— LPG সংযোগ চালু রাখতে বা ভর্তুকি পেতে e-KYC করানো কি বাধ্যতামূলক? এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার জানিয়েছে, e-KYC মূলত গ্রাহকের তথ্য যাচাই ও পরিষেবাকে আরও স্বচ্ছ করার উদ্দেশ্যে করা হচ্ছে (LPG e-KYC Rule)। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, LPG গ্রাহকদের জন্য e-KYC কোনও নতুন নিয়ম নয় বা হঠাৎ করে চালু হওয়া কোনও প্রক্রিয়াও নয়। এটি দীর্ঘদিন ধরেই চলমান যাচাইকরণ ব্যবস্থার একটি অংশ, যার মূল লক্ষ্য হল গ্রাহকদের তথ্যভান্ডারকে আরও নির্ভুল, হালনাগাদ ও স্বচ্ছ রাখা।
সকলের জন্য কি e-KYC বাধ্যতামূলক? (LPG e-KYC Rule)
সরকারি তথ্য অনুযায়ী, সমস্ত LPG গ্রাহকের জন্য e-KYC বাধ্যতামূলক নয়। এই প্রক্রিয়াটি শুধুমাত্র তাঁদের জন্য প্রয়োজন, যাঁরা এখনও e-KYC সম্পন্ন করেননি। অর্থাৎ, আগে থেকেই যদি আপনার e-KYC সম্পূর্ণ হয়ে থাকে, তাহলে আবার নতুন করে তা করার কোনও দরকার নেই। তবে যাঁদের তথ্য এখনও যাচাই করা হয়নি, তাঁদের ক্ষেত্রে সময়মতো e-KYC সম্পন্ন করা গুরুত্বপূর্ণ হ।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারকেশ্বরের সভা থেকে PM কিষাণ-সহ একাধিক প্রকল্পের সূচনা
কীভাবে করবেন e-KYC?
যাঁরা এখনও LPG e-KYC সম্পন্ন করেননি, তাঁদের যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়াটি শেষ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন LPG সংস্থা এখন মোবাইল অ্যাপের মাধ্যমেও e-KYC করার সুযোগ দিচ্ছে। যেমন, ভারত গ্যাসের গ্রাহকেরা Hello BPCL অ্যাপ ব্যবহার করে বাড়িতে বসেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। পাশাপাশি, যাঁরা অ্যাপ ব্যবহার করতে স্বচ্ছন্দ নন, তাঁরা নিকটবর্তী গ্যাস এজেন্সিতে গিয়েও e-KYC করিয়ে নিতে পারবেন।
কেন জরুরি e-KYC?
e-KYC চালুর মূল উদ্দেশ্য হল LPG পরিষেবা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর করে তোলা। এই প্রক্রিয়ার মাধ্যমে ভুয়ো বা ডুপ্লিকেট গ্যাস সংযোগ সহজে চিহ্নিত করা সম্ভব হবে। একই সঙ্গে প্রকৃত ও যোগ্য উপভোক্তাদের কাছে সরকারি ভর্তুকি (Subsidy) সঠিকভাবে পৌঁছে দেওয়াও আরও সহজ হবে। পাশাপাশি LPG গ্রাহকদের তথ্যভান্ডার হালনাগাদ ও নির্ভুলভাবে সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে পরিষেবা প্রদান, যাচাইকরণ এবং বিভিন্ন সরকারি সুবিধা পরিচালনাও আরও সহজ ও স্বচ্ছ হয়ে উঠবে।
আরও পড়ুন: গর্ভবতী মহিলাদের আর্থিক সহায়তা দিচ্ছে কেন্দ্র, কীভাবে আবেদন করবেন?
সরকার স্পষ্ট করে দিয়েছে যে, যাঁরা আগে থেকেই e-KYC সম্পন্ন করেছেন, তাঁদের নতুন করে এটি করতে হবে না। তবে যাঁরা এখনও e-KYC করেননি, তাঁদের দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।তাই e-KYC নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। শুধু নিশ্চিত করুন যে আপনার LPG সংযোগের জন্য e-KYC সম্পূর্ণ হয়েছে কি না।
