অক্টোবরের শুরুতেই LPG-তে বড় ধাক্কা, পেট্রোল-ডিজেলের দাম কি বাড়ছে?

-

সাদিকুল খান, কলকাতাঃ অক্টোবরের শুরুতেই রান্নার গ্যাসের দামে বড় পরিবর্তন এলেও পেট্রোল ও ডিজেলের দামে আপাতত কোনও বদল হয়নি। 2 অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম আগের মতোই রয়েছে। ফলে নতুন মাসের প্রথম দিনেই জ্বালানির খরচ বাড়ার কোনও চাপ পড়ছে না সাধারণ মানুষের উপর।

পেট্রোল-ডিজেলের দাম কি বাড়ছে

ABP Live-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, আজ দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০২.১২ টাকা এবং ডিজেলের দাম ৯৫.২০ টাকা। মুম্বইয়ে পেট্রোল মিলছে ১১১.৩১ টাকা এবং ডিজেল ৯৭.৯৭ টাকা প্রতি লিটারে। কলকাতায় সাম্প্রতিক জ্বালানি-দর অনুযায়ী পেট্রোলের দাম ১১৩.৫১ টাকা প্রতি লিটার, আর ডিজেলের দাম প্রায় ৯৯.৮২ টাকা।

- Advertisement -

কোন শহরে কত পেট্রোল?

ABP Live-এর তালিকা অনুযায়ী, 2 অক্টোবর বিভিন্ন শহরে পেট্রোলের দামে বেশ কিছুটা পার্থক্য রয়েছে। দিল্লিতে প্রতি লিটার ১০২.১২ টাকা, মুম্বইয়ে ১১১.৩১ টাকা, জামশেদপুরে ১০৬.০৯ টাকা, চেন্নাইয়ে ১০৭.৭৮ টাকা এবং জয়পুরে ১১৩.১৯ টাকা। এছাড়া পাটনায় পেট্রোলের দাম ১১৩.৩৫ টাকা, কানপুরে ১০১.৭৮ টাকা, ভোপালে ১১৫.৪১ টাকা এবং মেরঠে ১০১.৪৪ টাকা প্রতি লিটার।

ডিজেলের দাম কত?

ডিজেলের দামেও শহরভেদে পার্থক্য রয়েছে। 2 অক্টোবর দিল্লিতে প্রতি লিটার ডিজেলের দাম ৯৫.২০ টাকা, মুম্বইয়ে ৯৭.৯৭ টাকা। জামশেদপুরে ডিজেল মিলছে ১০১.২৩ টাকা, চেন্নাইয়ে ৯৯.৫৬ টাকা, জয়পুরে ৯৮.২৫ টাকা এবং পাটনায় ৯৯.৩৬ টাকা প্রতি লিটারে। অন্যদিকে কানপুরে ডিজেলের দাম ৯৫.২৭ টাকা, ভোপালে ১০০.৪৭ টাকা এবং মেরঠে ৯৪.৯১ টাকা প্রতি লিটার।

- Advertisement -

LPG-র দাম বাড়লেও পেট্রোল-ডিজেলে স্বস্তি

১ অক্টোবর বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম ৬২ টাকা বাড়ানো হয়েছে। রান্নার গ্যাসের দাম নিয়ে যখন নতুন করে আলোচনা শুরু হয়েছে, তখন পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত থাকায় কিছুটা স্বস্তি মিলেছে। তবে শহর ও রাজ্যভেদে জ্বালানির দামে পার্থক্য রয়েছে। স্থানীয় কর, VAT এবং অন্যান্য খরচের কারণে বিভিন্ন জায়গায় পেট্রোল-ডিজেলের খুচরো দাম এক নয়।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News