পশ্চিমবঙ্গের আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ১৩ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করে মাধ্যমিক পরীক্ষা ২০২৭-এর (Madhyamik Routine 2027) পূর্ণাঙ্গ রুটিন ঘোষণা করেছে। পর্ষদের প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি ২০২৭ থেকে এবং শেষ হবে ২৫ ফেব্রুয়ারি ২০২৭। পরীক্ষাগুলি প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত অনুষ্ঠিত হবে, যার মধ্যে প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ থাকবে। এবার কোন দিনে কোন বিষয়ের পরীক্ষা, পরীক্ষার মাঝে কত দিনের বিরতি থাকবে এবং পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা কী রয়েছে, সেই সমস্ত তথ্য পর্ষদের প্রকাশিত রুটিনে জানানো হয়েছে।
মাধ্যমিক ২০২৭ এর রুটিন প্রকাশ করল পর্ষদ
| পরীক্ষার নাম | মাধ্যমিক পরীক্ষা ২০২৭ ((Secondary Examination 2027) |
| বোর্ড | পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। |
| রুটিন প্রকাশের তারিখ | ১৩ জুলাই, ২০২৬। |
| পরীক্ষা শুরুর তারিখ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৭। |
| পরীক্ষা শেষের তারিখ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৭। |
| অফিশিয়াল ওয়েবসাইট | wbbse.wb.gov.in |
মাধ্যমিক পরীক্ষা ২০২৭ কখন শুরু হবে?
পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষাও আগের বছরের মতো সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু হবে। পরীক্ষার্থীদের প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ থাকবে, তাই উত্তর লেখা শুরু করা যাবে সকাল ১১টা থেকে। পরীক্ষা চলবে দুপুর ২টা পর্যন্ত। তবে মনে রাখতে হবে, সব বিষয়ের পরীক্ষার সময় এক নয়। কিছু ঐচ্ছিক (Optional) এবং বৃত্তিমূলক (Vocational) বিষয়ের ক্ষেত্রে পরীক্ষার সময়সীমা আলাদা রাখা হয়েছে। সেই বিষয়গুলির নির্দিষ্ট সময়সূচি ও বিস্তারিত তথ্য পর্ষদের প্রকাশিত রুটিনে উল্লেখ করা হয়েছে।
WBBSE Madhyamik Routine 2027
| তারিখ | দিন | বিষয় | সময় |
| ১৫ ফেব্রুয়ারি, ২০২৭ | সোমবার | প্রথম ভাষা (First Language) | সকাল ১০.৪৫ – দুপুর ২.০০ |
| ১৬ ফেব্রুয়ারি, ২০২৭ | মঙ্গলবার | দ্বিতীয় ভাষা (Second Language) | |
| ১৮ ফেব্রুয়ারি, ২০২৭ | বৃহস্পতিবার | ইতিহাস ( History) | |
| ১৯ ফেব্রুয়ারি, ২০২৭ | শুক্রবার | ভূগোল (Geography) | |
| ২২ ফেব্রুয়ারি, ২০২৭ | সোমবার | গণিত (Mathematics) | |
| ২৩ ফেব্রুয়ারি, ২০২৭ | মঙ্গলবার | ভৌত বিজ্ঞান (Physical Science) | |
| ২৪ ফেব্রুয়ারি, ২০২৭ | বুধবার | জীবন বিজ্ঞান (Life Science) | |
| ২৫ ফেব্রুয়ারি, ২০২৭ | বৃহস্পতিবার | ঐচ্ছিক অতিরিক্ত বিষয় (Optional Elective Subjects) | নিচের চার্ট অনুযায়ী |
উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি (বুধবার) এবং ২০ ও ২১ ফেব্রুয়ারি (শনিবার ও রবিবার) কোনো পরীক্ষা রাখা হয়নি, যার ফলে পরীক্ষার্থীরা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবেন।

ঐচ্ছিক বিষয়ের সময়সূচি
| Subject | Time |
| সেলাই এবং সূঁচশিল্প (Sewing and Needle Craft) | সকাল ১০.৪৫ থেকে দুপুর ৩.০০ টা পর্যন্ত। |
| সঙ্গীত (কণ্ঠ ও যন্ত্রসংগীত – Music Vocal & Instrumental) | সকাল ১০.৪৫ থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত। (এই বিষয়ের ব্যবহারিক বা প্র্যাক্টিক্যাল পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে ঘোষণা করা হবে)। |
| কম্পিউটার অ্যাপ্লিকেশন (Computer Application) | সকাল ১০.৪৫ থেকে দুপুর ১.৩০ টা পর্যন্ত। (এর প্র্যাক্টিক্যাল পরীক্ষা সংশ্লিষ্ট স্কুল বা বিদ্যালয় নিজেরা গ্রহণ করবে)। |
| সমস্ত বৃত্তিমূলক বিষয় (All Vocational Subjects as Optional) | সকাল ১০.৪৫ থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত। (এর প্র্যাক্টিক্যাল পরীক্ষা সেক্টর স্কিল কাউন্সিল অথবা ব্যক্তিগত স্কুলের মাধ্যমে নেওয়া হবে)। |
| বাকি অন্যান্য সকল ঐচ্ছিক বিষয় | সকাল ১০.৪৫ থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত। |
| শারীরিক শিক্ষা ও সমাজসেবা এবং কর্মশিক্ষা (Physical Education, Social Service & Work Education) | এই বিষয়গুলির পরীক্ষার তারিখ পরবর্তীতে পর্ষদের তরফ থেকে ঘোষণা করা হবে। |
