পশ্চিমবঙ্গে ৬টি সড়ক প্রকল্পে বড় বরাদ্দ, ১৯৪ কিমি রাস্তার হবে উন্নয়ন

-

সাদিকুল খান, কলকাতাঃ পশ্চিমবঙ্গে সড়ক ও পরিবহন পরিকাঠামো আরও উন্নত করতে কেন্দ্র ও রাজ্যের তরফে একাধিক প্রকল্প নিয়ে কাজ চলছে। এর মধ্যেই মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে মোট ১৯৪.১০ কিলোমিটার দীর্ঘ ৬টি সড়ক প্রকল্পের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক ১,০৪২.৬২ কোটি টাকা অনুমোদন করেছে।

পশ্চিমবঙ্গের আরও ৬টি সড়কের উন্নতির জন্য অর্থ অনুমোদন করলো কেন্দ্র

মঙ্গলবার কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গে ‘সেন্ট্রাল রোড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড’ (CRIF) প্রকল্পের আওতায় ১৯৪.১০ কিলোমিটার দীর্ঘ ৬টি সড়ক প্রকল্পের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণের জন্য ১,০৪২.৬২ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। 

- Advertisement -

আরও পড়ুনঃ বিয়ের পর আধার কার্ডে পদবি বদলাবেন? জানুন প্রয়োজনীয় নথি ও নিয়ম

তিনি আরও জানিয়েছেন, এই সড়ক প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে। যাতায়াতের সময় কমার পাশাপাশি সড়ক নিরাপত্তাও বাড়বে। ৬টি প্রকল্পের মাধ্যমে প্রধান বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছনো আরও সহজ হবে। একই সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে গতি আসবে, উন্নত হবে ‘লাস্ট-মাইল কানেক্টিভিটি’। এর ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অর্থনৈতিক কর্মকাণ্ড, পর্যটন এবং সামগ্রিক উন্নয়নের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি হবে।

- Advertisement -

জানিয়ে রাখি, সেন্ট্রাল রোড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড বা CRIF হল একটি কেন্দ্রীয় তহবিল, যার মাধ্যমে মূলত সড়ক ও বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়। এই তহবিলের সাহায্যে সংকীর্ণ রাস্তা প্রশস্ত করা, দুর্বল বা ক্ষতিগ্রস্ত রাস্তা শক্তিশালী করা এবং প্রয়োজন অনুযায়ী সেতু, আন্ডারপাসের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো তৈরির প্রকল্পে সহায়তা দেওয়া হয়। এর ফলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতিই হয় না, যাতায়াতের সময় কমে, সড়ক নিরাপত্তা বাড়ে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও গতিশীল হওয়ার সুযোগ পায়।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News