রুপশ্রী প্রকল্পে নতুন নিয়ম, এবার আবেদন ফর্মে বাধ্যতামূলক এই তথ্য

-

ভুয়ো আবেদন রুখতে এবার রুপশ্রী প্রকল্পে নতুন নিয়ম আনল রাজ্য সরকার। সরকার বদলের পর মুখ্যমন্ত্রী নতুন করে জানিয়েছিলেন যে আগের সরকারের চালু করা জনকল্যাণমূলক প্রকল্পগুলি বন্ধ করা হবে না, সেই তালিকায় রয়েছে রূপশ্রী প্রকল্পও। এই প্রকল্পের আওতায় আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের সময় এককালীন ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। তবে এবার আবেদন প্রক্রিয়ায় অতিরিক্ত যাচাই ব্যবস্থা যোগ করা হয়েছে। সংশোধিত আবেদন ফর্মে আবেদনকারীর ভোটার কার্ডের তথ্য জমা দেওয়ার বিষয়টি যুক্ত হয়েছে বলে জানা যাচ্ছে, যাতে আবেদনকারীর পরিচয় ও বাসস্থানের তথ্য আরও নির্ভুলভাবে যাচাই করা যায় এবং ভুয়ো আবেদন কমানো সম্ভব হয়। পাশাপাশি অন্যান্য নথি ও তথ্যের সঙ্গেও মিলিয়ে আবেদন যাচাই করা হবে। আবেদন করার আগে নতুন ফর্ম ও নথিপত্রের তালিকা ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

রূপশ্রী প্রকল্প নিয়ে বিরাট আপডেট

প্রসঙ্গত, ২০১৮ সালের ১ এপ্রিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে রূপশ্রী প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পের আওতায় আর্থিকভাবে দুর্বল পরিবারের প্রাপ্তবয়স্ক তরুণীদের বিয়ের সময় এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হতো। তবে এই সুবিধা শুধুমাত্র প্রথম বিবাহের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। আবেদনকারীদের ক্ষেত্রে সরকারি নির্ধারিত বিবাহযোগ্য বয়স মানা বাধ্যতামূলক ছিল—অর্থাৎ কনের ন্যূনতম বয়স ১৮ বছর এবং পাত্রের ২১ বছর হতে হতো। শর্ত পূরণ না হলে আবেদন গ্রহণ করা হতো না।

- Advertisement -

এতদিন রূপশ্রী প্রকল্পে আবেদনকারীদের নির্দিষ্ট ফর্ম পূরণ করে অফলাইনে জমা দিতে হতো এবং যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর বিয়ের আগেই আবেদনকারী পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ২৫ হাজার টাকা পাঠানো হতো রাজ্য সরকারের পক্ষ থেকে। তবে আগে আবেদনপত্রে ভোটার কার্ডের তথ্য বাধ্যতামূলক ছিল না। এবার সেই নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। প্রশাসনের এক আধিকারিকের দাবি, ভুয়ো আবেদন, একাধিকবার সুবিধা নেওয়ার চেষ্টা এবং পরিচয় যাচাই সংক্রান্ত সমস্যা কমাতেই নতুন ফর্মে ভোটার কার্ডের তথ্য যুক্ত করা হয়েছে। ফলে এবার আবেদনকারীদের নতুন নিয়ম মেনে আবেদন করতে হবে এবং নথিপত্র জমা দেওয়ার ক্ষেত্রেও বাড়তি সতর্কতা রাখতে হবে।

রুপশ্রী প্রকল্পে নতুন নিয়ম

রূপশ্রী প্রকল্পের ফর্মে এবার যে পরিবর্তনগুলি আনা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল—

  • আবেদন ফর্মে আগে বিশ্ব বাংলার লোগো ছিল। কিন্তু নতুন ফর্মে সেই লোগো সরিয়ে অশোক স্তম্ভর লোগো রাখা হয়েছে।
  • পুরনো ফর্মে আবেদনকারীর মোবাইল নম্বর দেওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হতো। এপিক নম্বর দেওয়ার জায়গা থাকত না। কিন্তু নতুন ফর্মে এপিক নম্বর বসানোর জায়গা রয়েছে।
  • আবেদনটির নাম চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছে কিনা তা জানতে চাওয়া হচ্ছে। সেক্ষেত্রে সিরিয়াল নম্বর এবং পার্ট নম্বর দিতে হচ্ছে।
  • যদি আবেদনকারীর নাম চূড়ান্ত ভোটার তালিকায় না থাকে, তাহলে তাঁর পরিবারের যে কোনও সদস্যদের এপিক নম্বর দিতে বলা হচ্ছে। তার জন্য নতুন একটি কলামও যুক্ত করা হয়েছে।
  • ভোটার তালিকায় নতুন আবেদন করা হলে অবশ্যই একনলেজমেন্ট দিতে হবে।
  • এছাড়া ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা তা ‘হ্যাঁ’ বা ‘না’-তে উত্তর দিতে হবে।
🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News