সাদিকুল খান, কলকাতাঃ মক্কার কাবাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্যকর একটি খবর। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, বিস্ফোরকবোঝাই পোশাক পরে এক ব্যক্তি কাবাকে লক্ষ্য করে আত্মঘাতী হামলার চেষ্টা করেছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়। তবে সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই দাবি সম্পূর্ণ ভুয়ো।
কাবা শরিফকে লক্ষ্য করে আত্মঘাতী হামলার চেষ্টা হয়নি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবরকে গুজব বলে জানিয়েছে সৌদি আরব। সম্প্রতি মক্কায় হামলার খবর ছড়িয়ে পড়ার পর নতুন করে উদ্বেগ তৈরি হয়। এর আগে ইয়েমেনের হুথিদের হামলার আশঙ্কায় মক্কা, জেড্ডা ও তাইফে আকাশপথে সতর্কতা জারি করেছিল সৌদি প্রশাসন। যদিও কয়েক মিনিটের মধ্যেই সেই অ্যালার্ট তুলে নেওয়া হয়। মক্কার উপর দিয়ে হুথি ড্রোন উড়তে দেখা গিয়েছিল বলেও দাবি ছড়ায়, যা সৌদি কর্তৃপক্ষ অস্বীকার করে। এবার আত্মঘাতী হামলার খবর নিয়েও প্রশাসন স্পষ্ট করেছে, কাবা শরিফকে লক্ষ্য করে এমন কোনও হামলার চেষ্টা হয়নি।
গত মাসেই আকাশপথে হামলার আশঙ্কায় মক্কা, জেড্ডা ও তাইফে সতর্কতা জারি করেছিল সৌদি আরব। ইয়েমেনের হুথিদের হামলার পর মক্কায় এমন অ্যালার্ট জারি হওয়ায় তৈরি হয়েছিল উদ্বেগ। যদিও কয়েক মিনিটের মধ্যেই সেই সতর্কতা তুলে নেওয়া হয়। এর পর ফের কাবা শরিফকে লক্ষ্য করে আত্মঘাতী হামলার চেষ্টা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে। তবে সৌদি প্রশাসন স্পষ্ট জানিয়েছে, এই দাবির কোনও সত্যতা নেই। মক্কায় আত্মঘাতী হামলার কোনও চেষ্টা হয়নি, ভাইরাল পোস্টগুলি সম্পূর্ণ গুজব। প্রশাসনের তরফে মানুষকে সোশ্যাল মিডিয়ার ভিত্তিহীন খবর বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।
