বড় স্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়! তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ হাইকোর্টে

সাদিকুল খান, কলকাতাঃ বাংলাদেশের আন্দোলনকারী তরুণ শরিফুল ইসলাম হাদীকে নিয়ে করা একটি মন্তব্যের জেরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটি অবশেষে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে-র নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। রাজ্য সরকারের পেশ করা রিপোর্টের ভিত্তিতেই মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে আদালত।

- Advertisement -

ঘটনার সূত্রপাত গত ২ জুন ধর্মতলা চত্বরে আয়োজিত একটি সভা থেকে। সেখানেই বক্তব্য রাখার সময় বাংলাদেশের আন্দোলনকারী যুবক শরিফুল ইসলাম হাদীকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই মন্তব্যকে কেন্দ্র করেই পরবর্তীতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়।

ওই বক্তব্যের পরই রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয় জোর আলোচনা। অভিযোগ ওঠে, এই ধরনের মন্তব্য দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। এই অভিযোগের ভিত্তিতেই পরবর্তীতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের করা হয়। মামলার শুনানিতে এর আগেও আদালতের পক্ষ থেকে একাধিক প্রশ্ন তোলা হয়েছিল। বুধবার শুনানির শুরুতেই রাজ্য সরকারের তরফে হাইকোর্টে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়।

- Advertisement -

রাজ্য সরকারের রিপোর্টে স্পষ্ট জানানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এমন কোনও উপাদান পাওয়া যায়নি, যা আইনত আদালতগ্রাহ্য অপরাধ (Cognizable Offense) হিসেবে গণ্য হতে পারে। রাজ্যের পেশ করা এই স্টেটাস রিপোর্টের ভিত্তিতেই প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজের সিদ্ধান্ত নেয়। আদালত জানায়, পেশ করা তথ্য ও রাজ্যের রিপোর্ট পর্যালোচনা করে এই মামলা আর এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনও আইনি ভিত্তি নেই। এরপরই দীর্ঘদিনের এই মামলার নিষ্পত্তি করে তা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News