Homeপশ্চিমবঙ্গঅভিষেকের উপর হামলা, বিজেপিকে তীব্র আক্রমণ মমতার—“লজ্জা হওয়া উচিত”

অভিষেকের উপর হামলা, বিজেপিকে তীব্র আক্রমণ মমতার—“লজ্জা হওয়া উচিত”

-

সোনারপুরে একটি কর্মসূচিতে গিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ, স্লোগান এবং ধাক্কাধাক্কির অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে দায়ী করে কড়া সমালোচনা করেছেন। অন্যদিকে, ঘটনাটি নিয়ে এবার মুখ খুলেছেন তৃণমূলের সভানেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

অভিষেকের উপর হামলা নিয়ে সুর চড়ালের মমতা (Mamata Banerjee)

সোনারপুরের ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ তীব্র হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ সামনে আসার পর তৃণমূল কংগ্রেস এক্সে দাবি করেছে যে, নিহত সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক, আর সেই সময় বিজেপি-সমর্থিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায়। তৃণমূলের বক্তব্য, হামলার মুখেও তিনি পিছিয়ে না গিয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। দলটি এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেছে। তৃণমূলের সেই পোস্ট শেয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “শাসকই হামলাকারী হয়ে উঠেছে। বিজেপির লজ্জা হওয়া উচিত।” একই সঙ্গে কংগ্রেস সভাপতি Mallikarjun Kharge এবং সমাজবাদী পার্টির প্রধান Akhilesh Yadavও ঘটনার নিন্দা জানিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন। তবে বিজেপির রাজ্য সভাপতি Samik Bhattacharya এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই বলে দাবি করেছেন।

- Advertisement -

না বললেই নয়, আজ সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গাড়ি থেকে নামামাত্র হেনস্থার শিকার হন তিনি। প্রথমেই তাঁকে স্থানীয় মহিলারা কালো পতাকা দেখান। তবে সোনারপুরে ঢুকতেই পরিস্থিতি একেবারে রণক্ষেত্রে রূপ নেয়। তাঁর পরিষ্কার পোশাকে ছুঁড়ে মারা হয় ডিম, জুতো। এমনকি গাড়ি থেকে কোনও মতে নেমে বাইকে করে গন্তব্যে পৌঁছতে চাইলেই তাঁকে মারধর করা হয়। ছিঁড়ে দেওয়া হয় তাঁর জামার বোতাম। যদিও তিনি শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছন এবং সেখানে সংবাদমাধ্যমের সামনে নিজের ক্ষোভ উগড়ে দেন।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -