৩৫ কিমি মাইলেজের মারুতি গাড়ি, দামও ৫ লাখের কম! মিলছে ৫৪,৬০০ টাকার ছাড়

Sanju Das, কলকাতাঃ গাড়ি কেনার পরিকল্পনা থাকলে আপনার জন্য রইল বড় খবর। ভারতীয় গ্রাহকদের কাছে বরাবরই মারুতি সুজুকির (Maruti Suzuki) মডেলগুলি জনপ্রিয়। তবে আপনি যদি এখন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে মারুতির জনপ্রিয় হ্যাচব্যাক মারুতি সুজুকি Celerio-তে পাবেন বিরাট ডিসকাউন্ট। চলতি অক্টোবর মাসে গ্রাহকরা এই গাড়ির উপর 54,600 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। এমনকি নগদ ছাড়ের পাশাপাশি রয়েছে অন্যান্য সুবিধা। জানুন এই গাড়ির বিস্তারিত ফিচার।

- Advertisement -

মারুতি Celerio-তে বিরাট ছাড়

অক্টোবর মাসে Maruti Celerio কিনলে ২০ হাজার টাকারও বেশি নগদ ছাড়ের সুযোগ দিচ্ছে কোম্পানি। পাশাপাশি ১০ অক্টোবরের মধ্যে গাড়িটি বুকিং করে ২০ অক্টোবরের মধ্যে ডেলিভারি নিলে অতিরিক্ত ৭,১০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এর সঙ্গে থাকছে ১৫ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস, ১০ হাজার টাকার স্মার্ট এক্সচেঞ্জ প্ল্যান এবং ২,৫০০ টাকার প্রাতিষ্ঠানিক অফার। সব সুবিধা মিলিয়ে চলতি মাসে Celerio-তে সর্বোচ্চ ৫৪,৬০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব।

আরও পড়ুন: “মৃত্যুকে ভয় পাই না” বিস্ফোরক স্বীকারোক্তি ফ্লাইদুবাইয়ের বিমানে হামলাকারী পাইলটের

- Advertisement -

প্রসঙ্গত, মারুতি সুজুকি Celerio তার ডিজাইন এবং ফিচারের কারণে ভারতের বাজারে বেশ জনপ্রিয়। এর বাইরের দিকে রয়েছে একটি নজরকাড়া ফ্রন্ট গ্রিল, হেডল্যাম্প এবং আধুনিক অ্যালয় হুইল। এছাড়া ভিতরে রয়েছে একটি 7 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যার সঙ্গে সরাসরি স্মার্টফোন কানেক্ট করা যায়। গাড়িটিতে রয়েছে 313 লিটারের একটি বুটস্পেস যা দৈনন্দিন জিনিসপত্র বহনের জন্য একেবারে উপযুক্ত।

- Advertisement -

নিরাপত্তার দিক থেকেও Maruti Celerio-তে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার। গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে গাড়িটির প্রতিটি ভ্যারিয়েন্টে ৬টি এয়ারব্যাগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ABS ও EBD, রিয়ার পার্কিং সেন্সর এবং স্পিড অ্যালার্টের মতো সেফটি ফিচারও রয়েছে। শুধু নিরাপত্তাই নয়, মাইলেজের দিক থেকেও Celerio বেশ নজরকাড়া। পেট্রোল ভ্যারিয়েন্টে প্রতি লিটারে সর্বোচ্চ ২৫.২৪ কিলোমিটার এবং CNG ভ্যারিয়েন্টে প্রায় ৩৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায় বলে দাবি করা হয়েছে। ফলে বাজেটের মধ্যে ভালো মাইলেজ ও প্রয়োজনীয় সেফটি ফিচার-সহ একটি গাড়ি খুঁজলে Maruti Celerio আপনার তালিকায় রাখতে পারেন।

Sanju Das
Sanju Dashttps://jknews24.in/
আমি Sanju Das, একজন Technical Person। গত দুই বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত আছি। MCET কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। কম্পিউটার, স্মার্টফোন, গ্যাজেট এবং নতুন প্রযুক্তি নিয়ে নিয়মিত লেখালেখি করি। প্রযুক্তির দুনিয়ায় নতুন কী আসছে এবং কোন ফিচার সত্যিই ব্যবহারকারীদের কাজে লাগবে, তা সহজ ও মানবিক ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার মূল লক্ষ্য। মেল - sanju.officiaal@gmail.com
Breaking News