বুকিং শুরু! নতুন Maruti Brezza কিনতে কত টাকা লাগবে? জেনে নিন

-

নতুন গাড়ি কেনার পরিকল্পনা থাকলে আপনার জন্য সুখবর। ভারতের সাব-কমপ্যাক্ট SUV সেগমেন্টে প্রতিযোগিতা আরও বাড়াতে জনপ্রিয় Maruti Brezza-র আপডেটেড ফেসলিফট সংস্করণ নিয়ে আসছে মারুতি সুজুকি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২৪ জুলাই নতুন মডেলটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে। লঞ্চের আগেই দেশের বেশ কয়েকটি ডিলারশিপে প্রায় ১১,০০০ টাকা টোকেন দিয়ে প্রি-বুকিং শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে। নতুন ডিজাইন, উন্নত ফিচার এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে আসা এই SUV বাজারে Tata Nexon-এর মতো জনপ্রিয় মডেলের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে বলেই মনে করা হচ্ছে। এবার দেখে নেওয়া যাক, নতুন Brezza-য় কী কী বিশেষ ফিচার পাওয়া যেতে পারে।

চারটি ভ্যারিয়েন্টে আসছে নতুন Maruti Brezza

নতুন Maruti Suzuki Brezza Facelift-কে একাধিক ভ্যারিয়েন্টে বাজারে আনার পরিকল্পনা রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। সম্ভাব্য ভ্যারিয়েন্টগুলি হল LXI, VXI, ZXI এবং ZXI+। দামও মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখেই রাখা হতে পারে। বেস ভ্যারিয়েন্টের সম্ভাব্য এক্স-শোরুম দাম ৮.৪৯ লক্ষ টাকা থেকে শুরু হয়ে টপ ভ্যারিয়েন্টের দাম ১১.৮০ লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে বলে জল্পনা রয়েছে।

- Advertisement -

সবচেয়ে বড় পরিবর্তন দেখা যেতে পারে ইঞ্জিনে। বিভিন্ন অটোমোবাইল রিপোর্ট অনুযায়ী, আগের ১.৫ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোলCNG বিকল্পের পাশাপাশি প্রথমবার ১.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন যোগ হতে পারে। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১০০ PS শক্তি এবং ১৪৮ Nm টর্ক পাওয়া যেতে পারে। এর সঙ্গে ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এবং মাইল্ড-হাইব্রিড প্রযুক্তিও থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আরাম ও আধুনিক প্রযুক্তির দিক থেকেও গাড়িটি সমৃদ্ধ হতে পারে। সম্ভাব্য ফিচারের তালিকায় রয়েছে ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ১০.১ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস Android Auto ও Apple CarPlay, সিঙ্গল-পেন সানরুফ, ওয়্যারলেস ফোন চার্জার, ক্রুজ কন্ট্রোল এবং কানেক্টেড কার প্রযুক্তি

তাছাড়া এই গাড়ির সেফটি ফিচার্স নিয়ে যদি কথা বলি, তাহলে এটা পাওয়া যাবে ছয়টি এয়ারব্যাগ, ইলেকট্রিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, হিল হোল্ড অ্যাসিস্ট, 360° ক্যামেরা ফ্রন্ট এবং রেয়ার পার্কিং সেন্সর। সব মিলিয়ে এই গাড়ি হতে পারে মধ্যবিত্তদের বাজেটের মধ্যে একেবারে ধামাকাদার বিকল্প।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News