সাদিকুল খান, কলকাতাঃ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের নাম নিজেদের মোস্ট ওয়ান্টেড তালিকা ‘রেড বুক’-এ অন্তর্ভুক্ত করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (FIA)। শুধু তাই নয়, মাসুদ আজহারকে ধরিয়ে দিতে পুরস্কারের অর্থ বাড়িয়ে মোট ৭০ লক্ষ পাকিস্তানি রুপি করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৪.০৯ লক্ষ টাকা। তবে পাকিস্তানের এই সিদ্ধান্তকে গুরুত্ব দিতে নারাজ ভারত সরকার। নয়াদিল্লির তরফে এটিকে একটি ‘কৌশল’ বলে নস্যাৎ করা হয়েছে।
বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে, ‘সন্ত্রাসের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’-এর তরফে এই ধরনের ঘোষণা আসলে একটি ধারাবাহিক কৌশলেরই অংশ। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তানের এই ধরনের কৌশল ও ধোঁকাবাজি নতুন নয়। অতীতেও এমন কৌশল দেখা গিয়েছে। তাঁর দাবি, সন্ত্রাসে মদত দেওয়া একটি রাষ্ট্রের পক্ষ থেকে এমন ঘোষণা আসলে ভুয়ো এবং এর কোনও বাস্তব গুরুত্ব নেই। রণধীর জয়সওয়াল আরও বলেন, ইসলামাবাদের উচিত ভুয়ো ঘোষণা না দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ করা।
সূত্রের খবর, ‘ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ (FATF)-এর আসন্ন পূর্ণাঙ্গ অধিবেশন বা প্লেনারি অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা। তার ঠিক আগে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (FIA) ২০২৬ সালের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীদের নতুন তালিকা বা ‘রেড বুক’ প্রকাশ করেছে। সেই তালিকায় রয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের নাম। তাঁর মাথার ওপর ঘোষিত পুরস্কারের অর্থও ২০ লক্ষ পাকিস্তানি রুপি বাড়িয়ে মোট ৭০ লক্ষ রুপি করা হয়েছে। ২০২১ সালে প্রকাশিত FIA-এর তালিকাতেও ছবি-সহ মাসুদ আজহারের নাম এবং জঙ্গি হামলায় তাঁর ভূমিকার বিস্তারিত উল্লেখ ছিল। ২০১৯ সালের মে মাসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ তাঁকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে তালিকাভুক্ত করে। ভারত সরকারের সন্ত্রাসবাদীদের তালিকাতেও রয়েছে তাঁর নাম। পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্র তাঁর মাথার ওপর ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে।
বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে, ‘সন্ত্রাসের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’-এর তরফে এমন ঘোষণা আসলে দীর্ঘদিনের একটি কৌশলেরই অংশ। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তানের এই ধরনের কৌশল ও ধোঁকাবাজি নতুন নয়, অতীতেও এমন উদাহরণ দেখা গিয়েছে। তাঁর কথায়, সন্ত্রাসে মদত দেওয়া একটি রাষ্ট্রের পক্ষ থেকে এমন ঘোষণা আসলে ভুয়ো এবং এর কোনও বাস্তব গুরুত্ব নেই। রণধীর জয়সওয়াল আরও বলেন, ইসলামাবাদের উচিত এই ধরনের ভুয়ো ঘোষণা না করে সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ করা।
মাসুদ আজহার কোথায় রয়েছে?
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার ঠিক কোথায় রয়েছে, তা নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। ২০২১ সাল থেকে পাকিস্তান দাবি করে আসছে, মাসুদ আজহার সে দেশে নেই; বরং আফগানিস্তানে পালিয়ে গিয়ে লুকিয়ে রয়েছে। তবে পাকিস্তানের এই দাবি বরাবরই খারিজ করেছে ভারত। সম্প্রতি মাসুদ আজহারের সংগঠন ভারতের বড়সড় প্রত্যাঘাতের মুখে পড়ে। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও হামলার পর ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর অধীনে চালানো বিমান হামলায় পাকিস্তানের বাহাওয়ালপুরে জইশের ঘাঁটি ‘মারকাজ সুবহানাল্লাহ’ ধ্বংস করা হয় বলে ভারত দাবি করে। ওই হামলায় মাসুদ আজহারের ১০ জন আত্মীয় প্রাণ হারিয়েছেন বলেও জানা যায়।