Meesho Stock: একদিনেই ৮.৩৫% লাফ, এখনই বিনিয়োগের সেরা সময়?

-

আমেরিকা ও Iran-এর মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর থেকেই বিশ্ব বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। আর তার সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে শেয়ার বাজারেও। কিছুদিনের ধাক্কা কাটিয়ে আবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বিভিন্ন স্টক। যার মধ্যে ই-কমার্স সংস্থা Meesho-এর শেয়ারও অন্যতম (Meesho Stock)। বৃহস্পতিবার এক লাফে প্রায় ৮ শতাংশের বেশি বেড়েছে এই স্টকের দাম। অনেক বিশেষজ্ঞের মতে, বাজারে এই ইতিবাচক ধারা বজায় থাকলে আগামী দিনেও এই স্টকের দাম বাড়তে পারে। তাই এখনই বিনিয়োগের ভালো সুযোগ বলে মনে করছেন অনেকেই। তবে শেয়ার বাজারে বিনিয়োগের আগে ঝুঁকির বিষয়টি মাথায় রাখা সবসময়ই জরুরি।

ইস্যু করা দামের থেকে 55 শতাংশ বেড়েছে স্টকের মূল্য (Meesho Stock)

শেয়ার বাজার কিছুটা ঘুরে দাঁড়াতেই আবার বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিতে শুরু করেছে ই-কমার্স সংস্থাগুলির স্টক। আর সেই তালিকায় এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে Meesho Ltd। সাম্প্রতিক সময়ে এই স্টক কিছুটা চাপের মুখে পড়লেও বৃহস্পতিবার ফের দারুণ কামব্যাক করেছে। এদিন প্রায় ৮.৩৫ শতাংশ বেড়ে স্টকের দাম ১৬৫.৬৪ টাকায় পৌঁছয় এবং বাজার বন্ধ হওয়ার আগ পর্যন্ত ওই স্তরের কাছাকাছিই লেনদেন হয়েছে। ফলে অনেক বিনিয়োগকারীর মধ্যেই আবার নতুন করে আগ্রহ তৈরি হয়েছে এই স্টককে ঘিরে।

- Advertisement -
অবশ্যই পড়ুন: {{post_title link:post}}

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই সংস্থার স্টকগুলি তাদের ইস্যু করা দামের থেকে অন্তত 55 শতাংশ বেশি বেড়েছে। যেখানে এই স্টকের ইস্যু মূল্য ছিল 111 টাকা, প্রাথমিক দাম থেকে আজ এর দাম পৌঁছেছে 165 টাকারও উপরে। কয়েকজন অভিজ্ঞ বিনিয়োগকারী মনে করছেন আগামী কয়েক দিন খুব একটা সমস্যা না হলে এই স্টক আপার সার্কিট হিট করে থাকতে পারে। তাতে লাভের মুখ দেখতে পারেন বিনিয়োগকারীরা।

প্রসঙ্গত, CNBC TV18-এর একটি রিপোর্টে জানা যাচ্ছে, কয়েকজন বাজার বিশেষজ্ঞ Meesho-র এই স্টকটিকে ‘Buy’ রেটিং দিয়েছেন। তবে সব বিশেষজ্ঞ একমত নন—অনেকে আবার বলছেন, বাজারের বর্তমান ওঠানামা বিবেচনা করে কিছুদিন ‘Hold’ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করাই ভালো। এতে স্পষ্ট যে ভবিষ্যতে এই স্টকের দাম বাড়ার সম্ভাবনা থাকলেও, কিছুটা ঝুঁকি এখনো রয়ে গেছে। তাই বিনিয়োগের আগে নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বুঝে সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

- Advertisement -

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News