MG Hector Tomahawk EV: এই ৫টি দুর্দান্ত ফিচার সম্পর্কে জানেন কি?

-

Sanju Das , কলকাতাঃ আপনি যদি তিন-সারির কোনও ইলেকট্রিক SUV (eSUV) কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে নতুন MG Hector Tomahawk EV আপনার পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারে। তিনটি ভ্যারিয়েন্টে আসা এই SUV-তে ৫ ও ৭-সিটার কনফিগারেশনের বিকল্প রয়েছে এবং একবার চার্জে সর্বোচ্চ ৫১৭ কিলোমিটার পর্যন্ত রেঞ্জের দাবি করা হয়েছে। গাড়িটিতে রয়েছে একাধিক আধুনিক প্রযুক্তি ও আকর্ষণীয় ফিচার, যা এই সেগমেন্টে এটিকে নজরকাড়া করে তুলেছে। এই প্রতিবেদনে MG Hector Tomahawk EV-এর এমন ৫টি বিশেষ ফিচার তুলে ধরা হল, যেগুলি গাড়িটিকে অন্যদের তুলনায় আলাদা করে তুলতে পারে।

১৫.৬-ইঞ্চির বিশাল ইনফোটেইনমেন্ট ডিসপ্লে

হেক্টর টমাহক ইভি-তে রয়েছে বড় ১৫.৬-ইঞ্চির ইনফোটেইনমেন্ট ডিসপ্লে। এই টাচস্ক্রিনে ওয়্যারলেস Android AutoApple CarPlay-এর পাশাপাশি AI-ভিত্তিক ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং সরাসরি AC নিয়ন্ত্রণের সুবিধা রয়েছে। শুধু তাই নয়, এতে একাধিক প্রি-সেট মোডও পাওয়া যায়। এর মধ্যে ‘Pro Pet Mode’ বিশেষভাবে নজরকাড়া, কারণ গাড়িতে পোষ্যকে রেখে অল্প সময়ের জন্য বাইরে গেলে এই মোড কেবিনের তাপমাত্রা আরামদায়ক রাখার পাশাপাশি স্ক্রিনে ‘শীঘ্রই ফিরে আসছি’ ধরনের বার্তাও দেখায়।

- Advertisement -

Powered And Ventilated Front Seats

হেক্টর টমাহক ইভি-র আরও একটি উল্লেখযোগ্য ফিচার হল পাওয়ার-অ্যাডজাস্টেবল ও ভেন্টিলেটেড ফ্রন্ট সিট। ড্রাইভারের জন্য ৬-ওয়ে এবং কো-ড্রাইভারের জন্য ৪-ওয়ে পাওয়ার অ্যাডজাস্টমেন্টের সুবিধা রয়েছে, ফলে প্রত্যেকে নিজের পছন্দ অনুযায়ী সিটের অবস্থান সহজেই ঠিক করে নিতে পারবেন। এতে গাড়ির কেবিনে প্রিমিয়াম অনুভূতিও বাড়ে। পাশাপাশি সামনের আসনে ভেন্টিলেশন ফিচার থাকায় গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীর ঠান্ডা রাখতে এটি বেশ কাজে আসবে। ভারতের মতো উষ্ণ আবহাওয়ার দেশে দীর্ঘক্ষণ গাড়ি চালানো বা যাত্রার সময় এই ফিচারটি যাত্রীদের বাড়তি আরাম দিতে পারে।

Powered Tailgate

হেক্টর টমাহক ইভি-র আরও একটি আকর্ষণীয় ফিচার হল পাওয়ার-অপারেটেড টেলগেট। লাগেজ রাখার ক্ষেত্রে এই ফিচারটি হয়তো খুব বড় কোনও ব্যবহারিক সুবিধা যোগ করে না, তবে টেলগেট খোলা বা বন্ধ করার পুরো প্রক্রিয়াটিকে আরও সহজ ও প্রিমিয়াম করে তোলে। হাতে করে টেলগেট টেনে বন্ধ করার বদলে পাওয়ার টেলগেট ব্যবহারের ফলে গাড়িতে আধুনিকতার ছোঁয়া পাওয়া যায় এবং ভারী লাগেজ ওঠানো-নামানোর সময়ও বিষয়টি বেশ সুবিধাজনক মনে হতে পারে।

- Advertisement -

V2H (Vehicle-to-home)

হেক্টর টমাহাক ইভি-র অন্যতম অভিনব ফিচার হল V2H বা Vehicle-to-Home প্রযুক্তি। এই সেগমেন্টে প্রথমবারের মতো এমন প্রযুক্তি ব্যবহারের দাবি করা হচ্ছে, যার মাধ্যমে প্রয়োজনের সময় গাড়ির ব্যাটারিতে সঞ্চিত বিদ্যুৎ বাড়িতে সরবরাহ করা সম্ভব। ফলে বিদ্যুৎ চলে গেলে কয়েক ঘণ্টার জন্য গাড়ির ব্যাটারিকে ব্যাকআপ পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করা যেতে পারে। অনেক ইলেকট্রিক গাড়িতে V2L (Vehicle-to-Load) বা V2V (Vehicle-to-Vehicle) প্রযুক্তি দেখা গেলেও, V2H প্রযুক্তি সরাসরি বাড়ির বিদ্যুৎ ব্যবস্থাকে পাওয়ার দেওয়ার সুযোগ তৈরি করে।

- Advertisement -

Panoramic Sunroof

ফিচারের তালিকার শেষে থাকছে গাড়িপ্রেমীদের অন্যতম পছন্দের Panoramic Sunroof। দৈনন্দিন ব্যবহারে এই ফিচারটির খুব বেশি ব্যবহারিক সুবিধা না থাকলেও, এটি গাড়ির কেবিনকে আরও খোলামেলা, উজ্জ্বল ও আরামদায়ক করে তোলে। বিশেষ করে দিনের বেলায় সানরুফ দিয়ে প্রাকৃতিক আলো কেবিনের ভিতরে ঢোকার ফলে যাত্রার অভিজ্ঞতা আরও উপভোগ্য হয়ে ওঠে। এর সঙ্গে ব্রাউন ও ব্ল্যাক রঙের আপহোলস্ট্রি মিলিয়ে হেক্টর টমাহাক ইভি-র কেবিনে বেশ প্রিমিয়াম পরিবেশ তৈরি হয়েছে।

CarDekho Says…

MG বরাবরই তুলনামূলক কম দামের সেগমেন্টে নতুন ও আধুনিক প্রযুক্তি নিয়ে আসার জন্য পরিচিত, আর Hector Tomahawk EV-তেও সেই ধারা বজায় রেখেছে। একাধিক সেগমেন্ট-ফার্স্ট প্রযুক্তির পাশাপাশি গাড়িটিতে রয়েছে প্রচুর আধুনিক ফিচার। সবচেয়ে বড় বিষয় হল, এর অনেক গুরুত্বপূর্ণ ফিচারই বেস ভ্যারিয়েন্ট থেকেই পাওয়া যায়। ফলে ফিচার, প্রযুক্তি এবং সামগ্রিক প্যাকেজের বিচারে Hector Tomahawk EV-কে এই সেগমেন্টে যথেষ্ট আকর্ষণীয় এবং ভ্যালু-ফর-মানি একটি অপশন বলা যায়। এই গাড়ির কোন ফিচারটি আপনার সবচেয়ে বেশি পছন্দ? কমেন্টে জানাতে পারেন।

Breaking News