বাংলা সিনেমায় শোকের ছায়া, প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়

-

রঞ্জন মাহাতো,কলকাতাঃ যে সময়ে প্রকাশ্যে নারীর প্রেমের কথা বলা ছিল যথেষ্ট সাহসের বিষয়, সেই সময়েই অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ‘বেশ করেছি, প্রেম করেছি, করবোই তো… রাধার মতো মরতে হল, মরবোই তো’—এই কালজয়ী গানের দৃশ্যে তাঁর অভিনয় আজও দর্শকের মনে দাগ কেটে রয়েছে। ৯০-এর দশকের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম ছিলেন মিঠু মুখোপাধ্যায় (Mithu Mukherjee)। তাঁর সৌন্দর্য ও অভিনয় দক্ষতার কারণে তাঁকে অনেকেই ‘কলকাতার রেখা’ বলতেন। ১৯৭১ সালে চিত্ত বসুর ‘শেষ পর্ব’ ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখেন মিঠু মুখোপাধ্যায়। প্রথম ছবিতেই তাঁর জুটি হয়েছিল সমিত ভঞ্জের সঙ্গে। দীর্ঘ অভিনয় জীবনে একাধিক সফল ছবিতে কাজ করেছেন তিনি। এর মধ্যে ‘মৌচাক’ তাঁর কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য ছবি। রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) সঙ্গেও একাধিক ছবিতে তাঁর জুটি দর্শকদের প্রশংসা পেয়েছিল। ‘মর্জিনা আবদুল্লা’ থেকে ‘নিশিকন্যা’—বিভিন্ন ছবিতে তাঁর অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শকদের। এবার থেমে গেল সেই দীর্ঘ অভিনয় সফর। প্রয়াত হলেন অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়।

দীর্ঘদিন ধরেই রুপোলি পর্দা এবং ক্যামেরার আড়ালে ছিলেন অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। সুচিত্রা সেনের পর তিনিও এমন একজন অভিনেত্রী, যিনি ধীরে ধীরে নিজেকে প্রচারের আলো থেকে সরিয়ে নিয়েছিলেন। কলকাতার বাসিন্দা মিঠু মুখোপাধ্যায় পরবর্তীতে দক্ষিণ কলকাতার নিজের বাড়িটিও বিক্রি করে দেন। জীবনের শেষ পর্বে তিনি পাকাপাকিভাবে মুম্বইয়ে বসবাস করছিলেন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারের মতো জটিল অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী। শেষদিকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রচারের আলোয় ফিরতে কখনওই আগ্রহী ছিলেন না মিঠু। ধীরে ধীরে সহ-অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গেও তাঁর যোগাযোগ কমে যায়। জীবনের শেষ দিনগুলিও মুম্বইয়েই কাটে তাঁর। সেখানেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৭১ বছর বয়সে প্রয়াত হন এই কিংবদন্তি অভিনেত্রী।

- Advertisement -

মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ও অনেক টলি তারকারা। তাঁর সঙ্গে একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। শোকপ্রকাশ করেছেন তিনিও।

Sourcefacebook
Ranjan Mahato
Ranjan Mahatohttps://jknews24.in
আমি রঞ্জন মাহাতো, একজন বিনোদন সংবাদ লেখক। সিনেমা, রাশিফল, টেলিভিশন, ওয়েব সিরিজ এবং তারকাদের লাইফস্টাইল নিয়ে নিয়মিত লেখালেখি করি। সহজ ভাষায় দ্রুত ও নির্ভুল তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য। অনলাইন মিডিয়া জগতে আমার পথচলা শুরু ২০২৫ সালে। লেখালেখির পাশাপাশি নতুন ছবি, গান ও ওয়েব সিরিজ দেখা এবং সেগুলির রিভিউ করতে ভালোবাসি। অবসরে সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড অনুসরণ করি এবং পাঠকদের জন্য নতুন ও আকর্ষণীয় কনটেন্টের ভাবনা খুঁজে বের করি। মেল - Ranjanmahatok1@gmail.com
Breaking News