আজকের আবহাওয়া: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

-

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলার উপর সক্রিয় থাকায় রাজ্যজুড়ে আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যাচ্ছে। গরমের দাপট অনেকটাই কমেছে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ আবহাওয়া অস্থির থাকার সম্ভাবনা রয়েছে। আজ সোমবার ভোর থেকেই অনেক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে, আকাশও মেঘলা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় দিনের বিভিন্ন সময়ে দফায় দফায় বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাজ আজ অর্থাৎ সপ্তাহের প্রথম দিন কেমন থাকবে সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদীয়া জেলায়। উল্লেখিত জেলাগুলিতে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

- Advertisement -

বর্তমান আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় পাঞ্জাব থেকে হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখাটি এখনও একই অবস্থানে রয়েছে। তবে নিম্ন ট্রপোস্ফিয়ারে থাকা পশ্চিমা বায়ুর অক্ষরেখায় কিছু পরিবর্তন দেখা গেছে। শনিবার যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছিল, সেটি এখন সরে গিয়ে পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকাগুলিতে বৃষ্টিপাত ও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা বাড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি নিয়েও সতর্কবার্তা জারি করা হয়েছে। সোমবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে দার্জিলিং, কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও আবহাওয়ার প্রভাব থাকবে, যেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

- Advertisement -

আগামীকালের আবহাওয়া

মঙ্গলবারও রাজ্যের একাধিক জেলায় অস্থির আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি ও দমকা হাওয়ার প্রভাব বজায় থাকতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News