Sanju Das, কলকাতাঃ মোটোরোলা ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৬ ইভেন্টে তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Motorola Signature 27-এর ঝলক দেখিয়েছে। এই নতুন স্মার্টফোনের ক্ষেত্রে প্রিমিয়াম হার্ডওয়্যার, উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্টের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সংস্থা। Motorola Signature 27-কে কোম্পানির আল্ট্রা-প্রিমিয়াম সেগমেন্টে আনা হবে বলে জানা গিয়েছে। তবে ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন, দাম এবং লঞ্চের তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
ভারতে কত দাম হবে মোটোরোলা সিগনেচার 27 ফোনের
দামের দিক থেকে Motorola Signature 27 ভারতে ৬৯,৯৯৯ টাকা থেকে ৮৯,৯৯৯ টাকার মধ্যে লঞ্চ হতে পারে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ফোনটির বেস মডেলে ১২GB RAM এবং ২৫৬GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে, যার সম্ভাব্য দাম ৬৯,৯৯৯ টাকা থেকে শুরু হতে পারে। তবে এই দাম ও স্পেসিফিকেশন এখনও সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
Motorola Signature 27 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
১) চিপসেটঃ ফিচার্সের দিক থেকে Motorola Signature 27 স্মার্টফোনে Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট থাকতে পারে বলে জানা যাচ্ছে। এই প্রসেসর ব্যবহার করা প্রথম দিকের স্মার্টফোনগুলির মধ্যে এটি অন্যতম হতে পারে। এছাড়া ফোনটিতে ArcticMesh কুলিং সিস্টেম এবং ছয়টি অ্যান্টেনার সেটআপ থাকার কথা বলা হচ্ছে। এই ফিচার্সগুলির সাহায্যে গেমিং, ভারী কাজ এবং একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহারের সময় ভালো পারফরম্যান্স পাওয়ার আশা করা হচ্ছে।
২) ক্যামেরাঃ ফটোগ্রাফির জন্য Motorola Signature 27 স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেলের Sony LYTIA 910 প্রাইমারি ক্যামেরা এবং ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। পাশাপাশি, ৩.৫-অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, Qualcomm ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং Motorola-র ভিডিও এনহ্যান্সমেন্ট ইঞ্জিনের মতো ফিচার্সের সাহায্যে উন্নত মানের ছবি তোলা, জুম ফটোগ্রাফি এবং স্থির ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাওয়া যেতে পারে।
৩) অডিও টিউনিংঃ অডিওর ক্ষেত্রে Motorola Signature 27 স্মার্টফোনে উন্নত সাউন্ড অভিজ্ঞতা দিতে Bang & Olufsen-এর সঙ্গে পার্টনারশিপ করেছে সংস্থা। দাবি করা হচ্ছে, এই প্রথমবার Bang & Olufsen কোনও স্মার্টফোনের অডিও টিউনিংয়ের দায়িত্ব নিয়েছে। এই পার্টনারশিপের ফলে ফোনটিতে মিউজিক শোনা, গেম খেলা এবং ভিডিও দেখার সময় উন্নত মানের সাউন্ড অভিজ্ঞতা পাওয়া যেতে পারে।
৪) অপারেটিং সিস্টেমঃ Motorola Signature 27 স্মার্টফোনে Android 17-ভিত্তিক অপারেটিং সিস্টেমের সঙ্গে Google Gemini-র AI অ্যাসিস্ট্যান্ট ইন্টিগ্রেটেড থাকতে পারে। পাশাপাশি, ফোনটির জন্য সাত বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং সাত বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়ার দাবি করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ফোনটি ব্যবহার করার পাশাপাশি নতুন ফিচার্স ও নিরাপত্তা আপডেট পাওয়ার সুবিধা মিলতে পারে।
৫) রঙের বিকল্পঃ Motorola Signature 27 স্মার্টফোনটি Pantone Coal Smoke এবং Pantone Capulet Olive—এই দুই রঙের বিকল্পে বাজারে আসতে পারে। তবে ফোনটির দাম, সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং অন্যান্য খুঁটিনাটি সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংস্থা। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই Motorola এই আপকামিং স্মার্টফোনের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে এবং বাজারে বিক্রির জন্য নিয়ে আসবে।
