আয়ুষ্মান ভারত পাননি? এবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় ₹৫ লক্ষ পর্যন্ত ফ্রি চিকিৎসা

-

রাজ্যে সরকার গঠনের পর অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আয়ুষ্মান ভারত যোজনা চালু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই প্রকল্পে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং খুব শীঘ্রই সুবিধাভোগীদের হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেওয়ার প্রস্তুতিও চলছে। তবে রাজ্য সরকারের স্পষ্ট ঘোষণা, এই প্রকল্পের সুবিধা সব নাগরিক পাবেন না। আর সেই কারণেই যাঁরা আয়ুষ্মান ভারত যোজনার আওতায় আসবেন না, তাঁদের জন্য আলাদা করে চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা (Mukhyamantri Sasthya Bima)। এই প্রকল্পের মাধ্যমে কারা সুবিধা পাবেন, কীভাবে আবেদন করতে হবে এবং স্বাস্থ্য বীমার কার্ড কীভাবে তৈরি করবেন, সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই প্রতিবেদনে।

চালু হল মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, আয়ুষ্মান ভারত যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা—দুটি প্রকল্পেই সুবিধাভোগীরা সর্বোচ্চ ₹৫ লক্ষ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। সরকারি হাসপাতালের পাশাপাশি তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালেও এই স্বাস্থ্য বীমার সুবিধা ব্যবহার করা যাবে। তবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা পেতে হলে আবেদনকারীদের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। এ বিষয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁরা আগে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাভোগী ছিলেন কিন্তু আয়ুষ্মান ভারত যোজনার আওতায় আসছেন না, শুধুমাত্র তাঁরাই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা কার্ড পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

- Advertisement -

তবে এই প্রকল্পের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ যোগ্যতার শর্ত রয়েছে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব পরিবারের বার্ষিক আয় ₹৮ লক্ষ বা তার বেশি, তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা-র সুবিধা পাবেন না। এছাড়া পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম, ২০১৮-এর আওতাভুক্ত কর্মরত বা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্য স্কিম (CGHS), ১৯৫৪-এর আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও এই প্রকল্পের জন্য যোগ্য নন। তবে একটি গুরুত্বপূর্ণ ছাড়ের কথাও জানিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, ৭০ বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক, অন্যান্য শর্ত সাপেক্ষে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা-র সুবিধা পাবেন।

কোন কোন হাসপাতালে সুবিধা পাওয়া যাবে?

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা-র আওতায় সুবিধাভোগীরা আয়ুষ্মান ভারত যোজনা-র মতোই সর্বোচ্চ ₹৫ লক্ষ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। এই সুবিধা রাজ্যের তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতাল—উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে নতুন স্বাস্থ্য বীমা কার্ড চালু না হওয়া পর্যন্ত উপযুক্ত ব্যক্তিরা আগের মতোই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতে থাকবেন বলে জানিয়েছে রাজ্য সরকার।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News