Homeপড়াশোনা খবরস্কলারশিপMuskaan Scholarship 2026: মুসকান স্কলারশিপে ১২,০০০ টাকা! অনলাইনে আবেদন করবেন কীভাবে?

Muskaan Scholarship 2026: মুসকান স্কলারশিপে ১২,০০০ টাকা! অনলাইনে আবেদন করবেন কীভাবে?

-

ভারতের মধ্যবিত্ত ও আর্থিকভাবে চ্যালেঞ্জের মুখে থাকা ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পথ সহজ করতে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছে ‘Valvoline’ সংস্থার Muskan Scholarship Program। পারিবারিক প্রতিকূলতা বা আর্থিক সমস্যার কারণে যাতে মেধাবী পড়ুয়াদের শিক্ষা থেমে না যায়, সেই লক্ষ্যেই এই স্কলারশিপ চালু করা হয়েছে। এর মাধ্যমে যোগ্য ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষা বা পড়াশোনার খরচের জন্য আর্থিক সহায়তা পেতে পারেন। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক মুসকান স্কলারশিপ-এর যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্য।

Muskaan Scholarship 2026: মুসকান স্কলারশিপ ছাত্রছাত্রীদের মুখে হাসি!

আপনারা হয়তো ভ্যালভোলিন (Valvoline) কোম্পানির নাম শুনেছেন! বিরাট কোহলি এই প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সাধারণত বাইক এবং ইঞ্জিন সংক্রান্ত অয়েল এর ক্ষেত্রে ট্রেড করে এই কোম্পানি। সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে পড়াশোনায় সহযোগী করার জন্য মুসকান স্কলারশিপ নামে এই প্রোগ্রাম চালু করেছে।

তথ্যবিস্তারিত
স্কলারশিপ এর নামMuskaan Scholarship Program
ছাত্র-ছাত্রী ক্লাসClass 9-12
আবেদনকারী যোগ্যতাপূর্ববর্তী শিক্ষাবর্ষে 60% বা অধিক নম্বর
আবেদন শেষের তারিখ20শে আগস্ট 2026
স্কলারশিপ এর বৃত্তির পরিমাণবছরে এককালীন ১২০০০ টাকা

Eligibility: স্কলারশিপের আবেদনের যোগ্যতা

মুসকান স্কলারশিপ আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড রাখা হয়েছে। কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণি (Class 9-12)-এ অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। যোগ্য প্রার্থীদের আগের শ্রেণির বার্ষিক পরীক্ষায় ন্যূনতম ৬০% বা তার বেশি নম্বর থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি হওয়া যাবে না। এছাড়াও, যেসব প্রার্থীর বাবা-মা মেকানিক, গাড়ির চালক বা ইঞ্জিন সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত, তাঁদের সন্তানদের এই স্কলারশিপে অগ্রাধিকার দেওয়া হতে পারে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র

মুসকান স্কলারশিপ আবেদন করার সময় প্রার্থীদের কয়েকটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে প্রার্থীর নিজস্ব পরিচয়পত্র, যেমন আধার কার্ড বা ভোটার কার্ড। চলতি শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির রশিদ, ইনস্টিটিউট আইডি কার্ড বা বোনাফাইড সার্টিফিকেট জমা দিতে হবে। পাশাপাশি আগের শ্রেণির বৈধ মার্কশিট ও সার্টিফিকেট, পরিবারের বার্ষিক আয়ের বৈধ প্রমাণপত্র এবং অভিভাবকের পেশার প্রমাণপত্রও লাগবে। এছাড়া স্থানীয় এলাকায় বসবাসের প্রমাণ, প্রার্থীর নিজের ব্যাংক পাসবুকের প্রথম পাতার ছবি এবং একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবিও আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

কিভাবে আবেদন করবেন

মুসকান স্কলারশিপের জন্য সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াই অনলাইনে করা যাবে। এর জন্য নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন পেজে প্রবেশ করার পর আপনার সামনে Start Application অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করেই আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এরপর আবেদনপত্রে প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট সাইজের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। সব তথ্য যাচাই করে জমা দিলেই আবেদন সম্পূর্ণ হবে।

তথ্যলিংক
MUSKAAN SCHOLARSHIP PROGRAMmuskaan.valvolinecummins.com
আবেদন পৃষ্ঠা সরাসরি লিংক (Buddy4Study)Apply Now →

স্কলারশিপ এর আবেদন থেকে কোন কিছু জানার থাকলে 011-430-92248 – এই হেল্পলাইন নম্বরে আপনারা ফোন করে বিস্তারিত জানতে পারেন।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -