Homeলাইফস্টাইলরান্নামাটন রান্নায় ভুল করছেন? জেনে নিন সঠিক পেঁয়াজ-রসুনের পরিমাণ

মাটন রান্নায় ভুল করছেন? জেনে নিন সঠিক পেঁয়াজ-রসুনের পরিমাণ

সারা সপ্তাহের কর্মব্যস্ততার পর সপ্তাহান্ত মানেই একটু নিজের মতো করে সময় কাটানো। আর বাঙালির সেই স্পেশাল রবিবার দুপুর মানেই পাঁঠার মাংস (Mutton Cooking Tips)। কিন্তু অনেক সময়ই রান্নার আসল স্বাদটা ঠিকমতো আসে না। কারণ মশলার অনুপাত ঠিক থাকে না—বিশেষ করে পেঁয়াজ আর রসুন। এবার রবিবাসরীয় দুপুরে পারফেক্ট পাঁঠার মাংস রান্নার জন্য কতটা পেঁয়াজ ও রসুন […]

- Advertisement -

সারা সপ্তাহের কর্মব্যস্ততার পর সপ্তাহান্ত মানেই একটু নিজের মতো করে সময় কাটানো। আর বাঙালির সেই স্পেশাল রবিবার দুপুর মানেই পাঁঠার মাংস (Mutton Cooking Tips)। কিন্তু অনেক সময়ই রান্নার আসল স্বাদটা ঠিকমতো আসে না। কারণ মশলার অনুপাত ঠিক থাকে না—বিশেষ করে পেঁয়াজ আর রসুন। এবার রবিবাসরীয় দুপুরে পারফেক্ট পাঁঠার মাংস রান্নার জন্য কতটা পেঁয়াজ ও রসুন দরকার হবে জানুন।

১ কেজি মাটনের জন্য পেঁয়াজ ও রসুনের সঠিক পরিমাণ কত

বাড়িতে হঠাৎ অতিথি এলে মাটন রান্না করতে গিয়ে অনেক সময়ই পেঁয়াজ-রসুনের পরিমাণ নিয়ে ধন্দে পড়ে যান অভিজ্ঞ রাঁধুনিরাও। আর একটু এদিক-ওদিক হলেই স্বাদ পুরো নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই ১ কেজি মাটনের জন্য সঠিক ব্যালান্সটা জানা জরুরি।

মাটন রান্নায় কোন কোন মশলা কতটা ব্যবহার করবেন

পেঁয়াজ-রসুনের সঠিক পরিমাণ না হলে মাটন রান্নার স্বাদ সহজেই নষ্ট হয়ে যেতে পারে, তাই শুরু থেকেই মাপ ঠিক রাখা খুব জরুরি—১ কেজি মাটন ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে নিন। তারপর পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে অন্তত ২-৩ ঘণ্টা রেখে দিন। এতে ৩-৪ টেবিল চামচ দই দিলে মাংস নরম ও স্বাদে ভরপুর হয়। সাধারণত ১ কেজি মাটনের জন্য প্রায় ১০০ গ্রাম পেঁয়াজ যথেষ্ট। তবে বেশি মশলাদার স্বাদ চাইলে ১৫০ গ্রাম পর্যন্ত দিতে পারেন। পাশাপাশি ১ টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও গরম মশলা ব্যবহার করুন এবং গ্রেভি ঘন করতে ২-৩টি টমেটো যোগ করুন। এইভাবে ধাপে ধাপে রান্না করলে মাংসের রং, গন্ধ ও স্বাদ—সবই একেবারে পারফেক্ট হবে।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -