Homeচাকরি খবরমাধ্যমিক পাশেই NALCO-তে স্থায়ী চাকরি! একসঙ্গে ১৩ পদে নিয়োগ

মাধ্যমিক পাশেই NALCO-তে স্থায়ী চাকরি! একসঙ্গে ১৩ পদে নিয়োগ

-

দেশের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। কেন্দ্রীয় সংস্থা National Aluminium Company বা NALCO সম্প্রতি বিভিন্ন পদে স্থায়ী সরকারি চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফিশিয়াল নোটিফিকেশন অনুযায়ী, একসঙ্গে মোট ১৩ ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে। নিয়োগের পর আকর্ষণীয় বেতন, বিভিন্ন ভাতা এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাও প্রদান করা হবে। চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হল।

NALCO তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

নিয়োগের নামNALCO Non-Executive Personnel Recruitment 2026
সংস্থান্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড (NALCO)।
পদের নামOperator (HEMM, Grade 3), Jr. Foreman (Mines, Electrical), SUPT – JOT (Operator, Fitter, Laboratory, Instrument), Mining Mate, Technician (Fitter, Electrical, Instrument)।
মোট শূন্যপদ২৬৮ টি পদ।
শিক্ষাগত যোগ্যতাপদ বিশেষে ভিন্ন ভিন্ন।
আবেদন পদ্ধতিসম্পূর্ণ অনলাইনের মাধ্যমে।
অফিসিয়াল ওয়েবসাইটwww.nalcoindia.com

শূন্যপদের সংখ্যা

পদের নামমোট শূন্যপদ
অপারেটর৬০
জুনিয়র ফোরম্যান১১
মাইনিং মেট২১
SUPT – JOT১১৮
টেকনিশিয়ান৫৮

শিক্ষাগত যোগ্যতা

Operator:
প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি মেকানিক মোটর ভেহিকেল (MMV) ট্রেডে ২ বছরের ITI অথবা ডিজেল মেকানিক ট্রেডে ১ বছরের ITI সহ সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও বৈধ Heavy Vehicle Driving License থাকা বাধ্যতামূলক।

- Advertisement -

Mining Mate:
মাধ্যমিক পাশের সঙ্গে DGMS কর্তৃক জারি করা বৈধ ‘Mining Mate Certificate of Competency’ থাকতে হবে, যা ওপেনকাস্ট মেটালিফেরাস মাইন্সের জন্য প্রযোজ্য।

Jr. Foreman (Mines):
মাইনিং বা মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ করতে হবে। এছাড়াও DGMS প্রদত্ত বৈধ ‘Mining Foreman Certificate of Competency’ থাকা আবশ্যক।

Jr. Foreman (Electrical):
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফুল-টাইম ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে। পাশাপাশি ওড়িশা ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ডের বৈধ ‘Supervisory Certificate of Competency’ (M.V/H.T/E.H.T) থাকতে হবে, যা মাইনিং ইনস্টলেশন কভার করে।

SUPT(JOT) এবং অন্যান্য টেকনিশিয়ান পদ:
মাধ্যমিক পাশের সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান বা ইন্সট্রুমেন্টেশন বিষয়ে ২ বছরের ITI (NCVT/NCVET) এবং অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে।

SUPT(JOT) – Laboratory:
প্রার্থীকে কেমিস্ট্রিতে B.Sc. Honours পাশ হতে হবে।

বয়সসীমা

আবেদনের শেষ তারিখ অর্থাৎ ১০ জুন ২০২৬ অনুযায়ী সমস্ত পদের জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। তবে সর্বোচ্চ বয়সসীমা পদ অনুযায়ী আলাদা রাখা হয়েছে।

  • SUPT/JOT ট্রেইনি পদে: সর্বোচ্চ ২৭ বছর
  • রেগুলার অপারেটর ও টেকনিশিয়ান (Gr. III): সর্বোচ্চ ৩৫ বছর
  • জুনিয়র ফোরম্যান (Mines & Electrical): সর্বোচ্চ ৪০ বছর

এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে বিশেষ ছাড় পাবেন।

  • SC/ST প্রার্থীদের জন্য ৫ বছরের ছাড়
  • OBC প্রার্থীদের জন্য ৩ বছরের ছাড়

তবে সব ধরনের ছাড় মিলিয়েও কোনও প্রার্থীর বয়স ৫৬ বছরের বেশি হওয়া যাবে না।

বেতন

SO Grade (Junior Foreman):
এই পদে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ₹৩৬,৫০০ থেকে ₹১,১৫,০০০ পর্যন্ত বেতন পাবেন।

TO Grade (Operator & Technician Grade-III):
এই পদের পে-স্কেল রাখা হয়েছে ₹২৯,৫০০ থেকে ₹৭০,০০০ প্রতি মাস।

Trainee পদ (SUPT/JOT):
এই পদে প্রথম ১২ মাস SUPT হিসেবে প্রতি মাসে ₹১২,০০০ স্টাইপেন্ড দেওয়া হবে। এরপর JOT পর্যায়ে পরবর্তী ১৮ মাসের মধ্যে প্রথম এক বছর ₹১৫,০০০ এবং বাকি সময় ₹১৫,৫০০ করে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন:

  • প্রথমে নালকোর অফিশিয়াল ওয়েবসাইট www.nalcoindia.com-এ যান।
  • সেখান থেকে ‘Career’ > ‘Current Openings’ > “Recruitment of Non-Executive Personnel – M&R Complex, Damanjodi-2026” লিঙ্কে ক্লিক করুন।
  • “Click here for New Registration” ট্যাবে গিয়ে নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্টার করুন।
  • রেজিস্ট্রেশনের পর প্রাপ্ত আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনপত্রটি নিখুঁতভাবে পূরণ করুন।
  • প্রার্থীর পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ এবং একটি নির্দিষ্ট বয়ানের হ্যান্ড রিটেন ডিক্লেয়ারেশন, সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত ও কাস্ট সার্টিফিকেট আপলোড করুন।
  • আবেদন ফি জমা দিয়ে ফর্মটি ‘Submit’ করুন এবং প্রিন্টআউট নিয়ে নিন।
- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -