রঞ্জন মাহাতো,কলকাতাঃ শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। প্রয়াত প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর। বৃহস্পতিবার গোয়ায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ভোর ৫টা ২০ মিনিট নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর।
প্রয়াত নানা পাটেকর
১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন নানা পাটেকর। সংলাপ বলার নিজস্ব ভঙ্গি এবং ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের দক্ষতার জন্য খুব দ্রুতই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ১৯৭৮ সালে ‘গমন’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশের পর ‘পরিন্দা’, ‘নাটসম্রাট’, ‘ওয়াজুদ’-সহ একাধিক উল্লেখযোগ্য সিনেমায় অভিনয় করে নিজের আলাদা পরিচয় তৈরি করেন। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি এবং তাঁর দীর্ঘ কর্মজীবনে একাধিক সম্মান ও পুরস্কার অর্জন করেছেন।
২০০০-এর দশকে নানা পাটেকর ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘আব তক ছাপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫) এবং ‘ট্যাক্সি নং ৯২১১’ (২০০৬)-এর মতো একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। এই সিনেমাগুলির মাধ্যমে তাঁর অভিনয়ের পরিসর আরও বিস্তৃত হয় এবং দর্শকদের মধ্যে জনপ্রিয়তা ধরে রাখেন তিনি। পরবর্তী সময়েও ‘রাজনীতি’ (২০১০)-সহ বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি ‘হাউসফুল ৫’-এও তাঁকে একটি পার্শ্ব চরিত্রে দেখা যায়। ‘রাজনীতি’ ছবিতে অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কারও অর্জন করেন।
অভিনেতার অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। দিন চারেক আগেই গোয়ার ডোনা বাউলাতে নানা পাটেকরকে শেষবার জনসমক্ষে দেখা যায়। সেখানে তিনি সম্রাট ক্লাব ইন্টারন্যাশনালের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে ভাষণ দিয়েছিলেন। উল্লেখ্য, অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে।
