NCL Recruitment 2026 | নর্দান কোলফিল্ডস লিমিটেডে নিয়োগ

-

আপনিও কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য দারুণ খবর! এবার Northern Coalfields Limited (NCL)-এর তরফ থেকে বিভিন্ন বিভাগের ট্রেইনি পদে নিয়োগ (NCL Recruitment 2026) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে মোট পাঁচশোর বেশি শূন্যপদ রয়েছে। সবচেয়ে বড় সুবিধা, এই পদে আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা যাবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের দেওয়া হবে ভালো অংকের মাইনে ও আকর্ষণীয় সুবিধা। চাকরির পুরো তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে প্রতিবেদনের শেষ পর্যন্ত পড়া আবশ্যক।

নর্দান কোলফিল্ডস লিমিটেডে নিয়োগ

এনসিএল বা নর্দান কোলফিল্ডস লিমিটেডের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে এইচইএমএম অপারেটর, প্যারামেডিকেল এবং ওভারসিয়ার পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। তবে এর মধ্যে বিভিন্ন বিভাগ আছে। মোট শূন্যপদ আছে ৫৭৭টি।

- Advertisement -

শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?

এনসিএলের প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা যোগ্যতা নির্ধারিত হয়েছে। তবে সাধারণ যোগ্যতা হিসেবে প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক (মাধ্যমিক/10th) পাশ হতে হবে। তার পাশাপাশি প্রতিটি পদের বিশেষ যোগ্যতাও প্রয়োজন। উদাহরণস্বরূপ:

  • এইচইএমএম অপারেটর: প্রার্থীর অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
  • টেকনিশিয়ান পদ: প্রার্থীর ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
  • ফার্মাসিস্ট পদ: প্রার্থীর নাম অবশ্যই ফার্মেসি কাউন্সিলে নথিভুক্ত থাকতে হবে।
  • জুনিয়র টেকনিশিয়ান: প্রার্থীর নার্সিং হোমে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
অবশ্যই পড়ুন: {{post_title link:post}}

বয়স সীমা কত লাগবে?

এই পদগুলোতে আবেদন করতে প্রার্থীদের সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর বয়স থাকতে হবে। পাশাপাশি, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির (OBC, SC, ST ইত্যাদি) প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় দেওয়া হবে।

- Advertisement -

আবেদন পদ্ধতি

চাকরি প্রার্থীদেরকে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তার জন্য নিম্নলিখে ধাপগুলি অনুসরণ করুন—

- Advertisement -
  • প্রথমে নর্দান কোলফিল্ডস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট https://www.nclcil.in ভিজিট করুন।
  • এরপর কেরিয়ার থেকে নিয়োগ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
  • তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
  • তারপর আবেদনপত্র নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে দিন।
  • সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করুন।

NCL Official Notification: Download Now

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News