মধ্যবিত্তের বাজেটে নতুন Baleno, লেভেল-2 ADAS সহ থাকছে একাধিক নতুন ফিচার

-

Sanju Das , কলকাতাঃ মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের জনপ্রিয় প্রিমিয়াম হ্যাচব্যাক Baleno-তে 2026 সালের জন্য বড়সড় আপডেট নিয়ে এসেছে। নতুন Baleno-র এক্স-শোরুম দাম শুরু হচ্ছে মাত্র 6.10 লক্ষ টাকা থেকে। শুধু গাড়ির বাইরের ডিজাইনেই পরিবর্তন আনা হয়নি, কেবিনের ভেতরেও যোগ হয়েছে একাধিক নতুনত্ব। নতুন মডেলে 3-সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি উন্নত সেফটি ফিচার ও বেশ কিছু আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে, ফলে আগের তুলনায় গাড়িটি আরও আকর্ষণীয় ও ফিচারসমৃদ্ধ হয়ে উঠেছে।

মধ্যবিত্তের বাজেটে নতুন Baleno

নতুন Baleno-র সবচেয়ে উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে অন্যতম হল লেভেল 2 ADAS, যা এই সেগমেন্টের গাড়িগুলির মধ্যে অন্যতম আকর্ষণীয় নিরাপত্তা সংযোজন। পাশাপাশি গাড়িটির পাওয়ারট্রেনেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং নতুন মডেলে মারুতির সাম্প্রতিক কিছু মডেলে ব্যবহৃত ইঞ্জিনের প্রযুক্তি যুক্ত করা হয়েছে। নতুন Baleno শুধু ডিজাইনের দিক থেকেই আরও আকর্ষণীয় হয়ে ওঠেনি, ফিচার ও নিরাপত্তার ক্ষেত্রেও এই সেগমেন্টের প্রতিদ্বন্দ্বী গাড়িগুলিকে ভালোভাবে টক্কর দেওয়ার মতো প্রস্তুত হয়েছে। বিশেষ করে তুলনামূলক সাশ্রয়ী বাজেটের মধ্যে আধুনিক ফিচার ও ভালো নিরাপত্তা চান, এমন ক্রেতাদের কাছে এই নতুন মডেলটি বেশ আকর্ষণীয় বিকল্প হতে পারে।

- Advertisement -

একাধিক রিপোর্ট অনুযায়ী, নতুন Baleno-তে 1.2 লিটারের 3-সিলিন্ডার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। মারুতি সুজুকি তাদের নতুন প্রজন্মের Swift এবং Dzire-তেও এই ইঞ্জিন ব্যবহার করছে। টার্বোচার্জড ইঞ্জিনের পরিবর্তে ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল সেটআপের উপর জোর দিচ্ছে সংস্থা। ফলে শহরের দৈনন্দিন যাতায়াতে নতুন ইঞ্জিনটি ভালো মাইলেজের পাশাপাশি স্মুথ ড্রাইভিং অভিজ্ঞতা দিতে পারে। শুধু ইঞ্জিনেই নয়, নতুন Baleno-র ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডিজাইনেও একাধিক পরিবর্তন এনে গাড়িটিকে আগের তুলনায় আরও আধুনিক ও আকর্ষণীয় করে তোলা হয়েছে।

কোম্পানি এই গাড়ির কেবিনকে আরও আরামদায়ক এবং আধুনিক করে তুলেছে। এছাড়া কুলিং প্রযুক্তিসহ একটি ওয়্যারলেস চার্জিং প্যাড যুক্ত করা হয়েছে এই গাড়িতে। ফলে দীর্ঘক্ষণ স্মার্টফোন চার্জ দিলেও গাড়ি গরম হবে না। এছাড়া বিনোদনের জন্য যুক্ত করা হয়েছে শক্তিশালী অডিও সিস্টেম। পাশাপাশি সামনের আসনগুলিতে রয়েছে ভেন্টিলেশনের ব্যবস্থা। আর আগেই বলেছি, এই গাড়িতে লেভেল 2 এডিএএস প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা এই সেগমেন্টের মধ্যে প্রথম। এর পাশাপাশি ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে 6টি এয়ারব্যাগ, এবিএস এবং ইবিডি ব্রেকিং সিস্টেম যুক্ত করা হয়েছে। তাই মধ্যবিত্তের বাজেটে দাম থাকায় এই মডেল যে বাজার কাঁপাবে তা বলার অপেক্ষা রাখে না।

Sanju Das
Sanju Dashttps://jknews24.in/
আমি Sanju Das, একজন টেক লেখক। গত দুই বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। বারাসাত কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। স্মার্টফোন, গ্যাজেট এবং নতুন প্রযুক্তি নিয়ে নিয়মিত লেখালেখি করি। প্রযুক্তির দুনিয়ায় নতুন কী আসছে এবং কোন ফিচার সত্যিই ব্যবহারকারীদের কাজে লাগবে, তা সহজ ও মানবিক ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার মূল লক্ষ্য। মেল - jknews24bangla@gmail.com
Breaking News