নতুন ভোটার কার্ড আবেদন করুন, জানুন সম্পূর্ণ অনলাইন পদ্ধতি

-

আপনার বয়স যদি ১৮ বছর বা তার বেশি হয়ে থাকে, কিংবা আর কয়েক মাসের মধ্যেই ১৮ পূর্ণ হতে চলেছে কিন্তু এখনও ভোটার কার্ড তৈরি করেননি, তাহলে এখন আর চিন্তার কিছু নেই। ঘরে বসেই মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে খুব সহজে অনলাইনে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করা যায়। কয়েকটি সাধারণ ধাপ অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দিলেই আবেদন সম্পূর্ণ করা সম্ভব। এই প্রতিবেদনে ধাপে ধাপে দেখানো হবে কীভাবে অনলাইনে নতুন ভোটার কার্ডের আবেদন করবেন এবং পুরো প্রক্রিয়াটি সহজে সম্পন্ন করবেন।

নতুন ভোটার কার্ডের জন্য অনলাইন আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে? আবেদন করার সময় কোন কোন নথি আপলোড করতে হবে? আবেদন জমা দেওয়ার পর কীভাবে স্ট্যাটাস চেক করবেন? আর আবেদন অনুমোদিত (Approved) হয়ে গেলে কীভাবে অনলাইন থেকেই e-EPIC বা ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করবেন— এই সব প্রশ্নের উত্তর অনেকেরই জানা থাকে না। তাই পুরো প্রক্রিয়াটি সহজ করে বোঝাতে আজকের প্রতিবেদনে থাকছে প্রয়োজনীয় নথির তালিকা, ধাপে ধাপে আবেদন করার পদ্ধতি, আবেদন ট্র্যাক করার উপায় এবং e-EPIC ডাউনলোড করার সম্পূর্ণ নির্দেশিকা।

- Advertisement -

নতুন ভোটার কার্ড অনলাইন আবেদন পদ্ধতি

১) ECINET পোর্টাল বা মোবাইল অ্যাপে প্রবেশ করুন

নতুন ভোটার কার্ডের জন্য অনলাইন আবেদন করতে হলে সর্বপ্রথম আপনাকে ভারতের নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টালে যেতে হবে। এজন্য সরাসরি Voters’ Service Portal-এ প্রবেশ করতে পারেন। এছাড়াও মোবাইল ব্যবহারকারীরা Google Play Store থেকে ECINET App ডাউনলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি পোর্টাল বা অ্যাপে প্রবেশ করা যাবে এবং সেখান থেকেই নতুন ভোটার হিসেবে রেজিস্ট্রেশন শুরু করা সম্ভব।

২) নতুন অ্যাকাউন্ট তৈরি করে লগইন করুন

পোর্টাল বা অ্যাপে প্রবেশ করার পর হোম পেজে থাকা Sign Up অপশনে ক্লিক করে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এজন্য মোবাইল নম্বর, ই-মেইল আইডি এবং নাম দিতে হবে, তারপর OTP ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। যদি আগে থেকেই অ্যাকাউন্ট তৈরি করা থাকে, তাহলে Login অপশনে গিয়ে মোবাইল নম্বর, Captcha Code এবং OTP যাচাই করে সরাসরি লগইন করা যাবে। আর যারা ECINET মোবাইল অ্যাপ ব্যবহার করছেন, তারা অ্যাপের বাঁদিকের মেনু আইকনে ট্যাপ করে New User নির্বাচন করুন এবং একইভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করে অ্যাকাউন্টে লগইন করুন।

- Advertisement -

৩) Form 6 নির্বাচন করুন

অ্যাকাউন্টে সফলভাবে লগইন করার পর হোম পেজে থাকা Voter Registration Form অপশনে ক্লিক করুন। এরপর নতুন ভোটার হিসেবে আবেদন করার জন্য New Voter Registration (Form 6) নির্বাচন করতে হবে। এই ফর্মের মাধ্যমেই প্রথমবার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়। এরপর ধাপে ধাপে ব্যক্তিগত তথ্য, ঠিকানা ও প্রয়োজনীয় নথির তথ্য পূরণ করে আবেদন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবেন।

- Advertisement -

৪) আবেদন প্রক্রিয়া শুরু করুন

এরপর পরবর্তী পেজে গেলে Let’s Start বাটনে ক্লিক করুন। তারপর আবেদনকারী হিসেবে যদি প্রথমবার ভোটার কার্ডের জন্য আবেদন করে থাকেন, তাহলে “Yes, I Am Applying For The First Time” অপশনটি নির্বাচন করুন এবং Next বাটনে ক্লিক করে পরের ধাপে এগিয়ে যান। এর পরের অংশে বয়স, ব্যক্তিগত তথ্য এবং ঠিকানা সংক্রান্ত তথ্য পূরণ করার অপশন আসবে, যেখানে সব তথ্য সরকারি নথি অনুযায়ী সঠিকভাবে দিতে হবে।

৫) প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করুন

এরপর আবেদনকারীর নাম, বর্তমান ঠিকানা, পিতা বা মাতার নাম এবং প্রয়োজনে স্বামীর নামসহ সমস্ত প্রয়োজনীয় তথ্য সতর্কতার সঙ্গে পূরণ করুন। তথ্য দেওয়ার পর পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং প্রয়োজনীয় নথি যেমন বয়স ও ঠিকানার প্রমাণপত্র আপলোড করুন। সব তথ্য ঠিক আছে কিনা একবার যাচাই করে শেষে Aadhaar e-Sign Verification সম্পন্ন করে আবেদন জমা দিন। আবেদন সফলভাবে সাবমিট হলে একটি Reference Number তৈরি হবে। এই নম্বরটি অবশ্যই সংরক্ষণ করে রাখুন।

৬) আবেদন স্ট্যাটাস চেক করুন

আবেদন জমা দেওয়ার পর তার অগ্রগতি জানার জন্য ECINET অ্যাপ বা পোর্টালের হোম পেজে থাকা Track Your Application অপশনে ক্লিক করুন। এরপর আবেদন করার সময় পাওয়া Reference Number নির্দিষ্ট ঘরে লিখে সার্চ করুন। তখন আপনার আবেদন বর্তমানে Approved, Pending নাকি Under Process অবস্থায় রয়েছে তা সহজেই দেখা যাবে।

৭) e-EPIC ভোটার কার্ড ডাউনলোড করুন

আবেদন Approved হয়ে গেলে আপনার নামে একটি ভোটার কার্ড নম্বর (EPIC Number) জেনারেট হবে। এরপর ECINET অ্যাপ বা পোর্টালের হোম পেজে গিয়ে Download e-Voter Card (e-EPIC) অপশনে ক্লিক করুন। সেখানে আপনার EPIC Number প্রবেশ করে OTP ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। যাচাই সফল হলে খুব সহজেই আপনার ডিজিটাল ভোটার কার্ড (e-EPIC) PDF ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন। ভবিষ্যতে প্রয়োজন হলে এই PDF কপি মোবাইলে সংরক্ষণ করে রাখতে পারেন বা প্রিন্টও করে ব্যবহার করতে পারবেন।

নতুন ভোটার কার্ড আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে?

নতুন ভোটার কার্ডের জন্য অনলাইন আবেদন করার সময় আবেদনকারীকে মূলত জন্ম তারিখের প্রমাণপত্র এবং বর্তমান ঠিকানার প্রমাণপত্র আপলোড করতে হবে। জন্ম তারিখের প্রমাণ হিসেবে যেকোনো একটি নথি দেওয়া যাবে— জন্ম নিবন্ধন শংসাপত্র (Birth Certificate), আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় পাসপোর্ট অথবা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড/সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র (যেখানে জন্ম তারিখ উল্লেখ রয়েছে)

অন্যদিকে বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে যেকোনো একটি নথি ব্যবহার করা যাবে— কমপক্ষে ১ বছরের জলের বিল, বিদ্যুতের বিল বা গ্যাস সংযোগের বিল, আধার কার্ড, সরকারি বা তফসিলভুক্ত ব্যাংক/ডাকঘরের বর্তমান পাসবুক, ভারতীয় পাসপোর্ট, রাজস্ব বিভাগের জমির মালিকানার নথি (কিষান বহি সহ), রেজিস্ট্রি করা ভাড়া চুক্তিপত্র (ভাড়াটিয়ার ক্ষেত্রে), রেজিস্ট্রি করা বাড়ি বা জমির দলিল (নিজস্ব বাড়ির ক্ষেত্রে) অথবা নির্বাচন কমিশন কর্তৃক গ্রহণযোগ্য অন্যান্য নথি। আবেদন করার আগে নথিগুলো পরিষ্কার ও সঠিকভাবে স্ক্যান করে প্রস্তুত রাখলে পুরো প্রক্রিয়াটি আরও সহজ হবে।

গুরুত্বপূর্ণ: আবেদন করার সময় আপলোড করা নথির তথ্য অবশ্যই আবেদনকারীর নাম, জন্ম তারিখ ও বর্তমান ঠিকানার সঙ্গে মিল থাকতে হবে।  নথি আপলোড করতে হবে 2MB এর মধ্যে JPG কিংবা JPEG ফরমেটে।  ভুল তথ্য বা অস্পষ্ট নথি আপলোড করলে আবেদন বাতিল বা বিলম্বিত হতে পারে।

পরিষেবালিংক
ECINET Mobile App Download LinkDownload Now
Voter Service Portal Website LinkClick Now

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News