Homeপাঁচমিশালিঅবসরের পর আর পুনর্নিয়োগ নয়! রাজ্যের নতুন সরকারের বড় সিদ্ধান্ত

অবসরের পর আর পুনর্নিয়োগ নয়! রাজ্যের নতুন সরকারের বড় সিদ্ধান্ত

-

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এবার সত্যিই বড় সুখবর সামনে এসেছে। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর সরকারি চাকরির ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী ৬০ বছর বয়সে অবসর নেওয়ার পর তাঁকে আর অন্য কোনো সরকারি দপ্তরে পুনরায় নিয়োগ করা হবে না। অর্থাৎ অবসরের পর একই পদে বা অন্য দপ্তরে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ বন্ধ হতে চলেছে। এর ফলে বিভিন্ন দপ্তরে নতুন করে শূন্যপদ তৈরি হবে এবং সেই পদে নতুন নিয়োগের রাস্তা আরও খুলে যেতে পারে। পাশাপাশি যাঁরা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন, তাঁদের ক্ষেত্রেও সুযোগ বাড়বে বলে মনে করা হচ্ছে।

অবসরের পর আর পুনর্নিয়োগ নয়

দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছিল, বহু উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে সাধারণ সরকারি কর্মচারীরাও অবসরের পর আবার চুক্তিভিত্তিকভাবে একই পদে বা অন্য দপ্তরে পুনর্নিয়োগ পাচ্ছেন। এর ফলে একদিকে যেমন নিচের স্তরের কর্মীদের পদোন্নতির সুযোগ আটকে যাচ্ছিল, তেমনই নতুন প্রজন্মের বহু শিক্ষিত যুবক-যুবতী যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ পাচ্ছিলেন না। শুধু তাই নয়, বছরের পর বছর একই ব্যক্তি একই দায়িত্বে থাকায় কাজের ক্ষেত্রেও নতুনত্ব ও গতি অনেকটাই কমে যাচ্ছিল বলে অভিযোগ উঠছিল। এই সমস্ত বিষয় মাথায় রেখেই এবার রাজ্যের নতুন সরকার অবসরের পর পুনর্নিয়োগের প্রথা পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে।

- Advertisement -

নতুন নির্দেশিকায় কী বলা হয়েছে?

গত ১১ মে এই বিষয়ে বড় ঘোষণা করেছেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তরের তরফে সমস্ত সরকারি দপ্তরকে নির্দেশ পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে অবসর গ্রহণের পরও বর্তমানে যাঁরা চুক্তিভিত্তিকভাবে কাজ করছেন, তাঁদের মেয়াদ ধাপে ধাপে শেষ করতে হবে। পাশাপাশি নতুন করে তৈরি হওয়া শূন্যপদ দ্রুত পূরণের জন্য West Bengal Public Service Commission (PSC) এবং অন্যান্য নিয়োগকারী সংস্থাকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে সরকার এটাও স্পষ্ট করেছে যে, বিশেষ কোনও প্রযুক্তিগত দক্ষতা বা অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ভবিষ্যতে কোনও অবসরপ্রাপ্ত কর্মীকে নতুন করে নিয়োগ করা যাবে না।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -