ন্যাশনাল টেস্ট হাউসে স্নাতক পাসে চাকরি, কলকাতায় রয়েছে শূন্যপদ

-

তামান্না খান, কলকাতাঃ পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য ভালো সুযোগ এসেছে। কেন্দ্রীয় সরকারের উপভোক্তা বিষয়ক মন্ত্রকের অধীন ন্যাশনাল টেস্ট হাউসে ইয়ং প্রফেশনাল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন ট্রেডে এই পদে কর্মী নেওয়া হবে। ন্যূনতম স্নাতক পাশ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। কলকাতা, মুম্বই, চেন্নাই, গাজিয়াবাদ-সহ দেশের বিভিন্ন মেট্রো শহর ও আঞ্চলিক শাখায় শূন্যপদ রয়েছে। তাই আপনি যদি এই চাকরির জন্য আগ্রহী হন, তাহলে আবেদন করার আগে যোগ্যতা, শূন্যপদ, বেতন এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

ন্যাশনাল টেস্ট হাউসে স্নাতক পাসে চাকরি

নিয়োগকারী সংস্থান্যাশনাল টেস্ট হাউস।
পদের নামসিনিয়র ইয়ং প্রফেশনাল, জুনিয়র ইয়ং প্রফেশনাল।
মোট শূন্যপদ৩৬টি।
আবেদন পদ্ধতিঅফলাইন ।
অফিসিয়াল ওয়েবসাইটwww.nth.gov.in

শিক্ষাগত যোগ্যতা

ইঞ্জিনিয়ারিং বিভাগের পদগুলির ক্ষেত্রে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অ্যারোস্পেস বা আইটি-র মতো সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক কিংবা এম.ই/এম.টেক ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। সায়েন্স বিভাগের পদগুলির জন্য কেমিক্যাল, মাইক্রোবায়োলজি-সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.এসসি বা এম.এসসি ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে, ম্যানেজমেন্ট বিভাগের পদে আবেদন করতে প্রার্থীর এমবিএ বা সমমানের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকা প্রয়োজন।

- Advertisement -

বয়সসীমা

এই পদের জন্য নির্দিষ্ট বয়সসীমা সম্পর্কে বিজ্ঞপ্তিতে এখনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। তাই বয়স সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে প্রার্থীদের সংশ্লিষ্ট অফিসিয়াল বিজ্ঞপ্তি বা ওয়েবসাইট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বেতন

এই পদে নির্বাচিত প্রার্থীদের পদ অনুযায়ী মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে। সিনিয়র পদের জন্য প্রতি মাসে ৭০,০০০ টাকা এবং জুনিয়র পদের জন্য প্রতি মাসে ৪০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

- Advertisement -

আবেদন পদ্ধতি

১. প্রথমেই ন্যাশনাল টেস্ট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে যান: www.nth.gov.in।
২. হোমপেজের ‘Recruitment’ ট্যাবে ক্লিক করুন।
৩. বিজ্ঞপ্তির নম্বর EN 24/4 অনুযায়ী সংশ্লিষ্ট নিয়োগ নির্দেশিকা ও নির্ধারিত আবেদন ফর্মটি ডাউনলোড করুন।
৪. আবেদন ফর্মে সমস্ত ব্যক্তিগত ও শিক্ষাগত বিবরণ সতর্কতার সঙ্গে পূরণ করুন।
৫. প্রয়োজনীয় সমস্ত নথিপত্র (শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট, বয়সের প্রমাণপত্র, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট ইত্যাদি)-র জেরক্স ফর্মের সঙ্গে সংযুক্ত করুন।
৬. পূরণ করা আবেদনপত্রটি বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

- Advertisement -

National Test House
CP-Block, Sector-V, Salt Lake, Kolkata -700 091

নিয়োগ প্রক্রিয়া

এই পদে প্রার্থীদের কীভাবে বাছাই করা হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তাই নিয়োগের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি ও ওয়েবসাইট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

গুরুত্বপূর্ণ তারিখ

এমপ্লয়মেন্ট নিউজে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পরবর্তী ১৫ দিনের মধ্যে আবেদনপত্র কর্তৃপক্ষের অফিসে পৌঁছাতে হবে। গত ১১ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে।

Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News