₹২,০৫০ ফি দিয়ে গাধার নামে নার্সিং সার্টিফিকেট! অনলাইন রেজিস্ট্রেশন নিয়ে উঠছে প্রশ্ন

সাদিকুল খান, কলকাতাঃ মধ্যপ্রদেশের অনলাইন নার্সিং ব্যবস্থাকে ঘিরে এমনই এক অবাক করা ঘটনা সামনে এসেছে। আবেদনপত্রে প্রার্থীর ছবির জায়গায় দেওয়া হয়েছিল একটি গাধার ছবি, সঙ্গে বাবা-মায়ের নাম-সহ অন্যান্য তথ্যও আপলোড করা হয়েছিল। আবেদনটি যে ভুয়ো, তা দেখেই বোঝা সম্ভব হলেও সেটি বাতিল করা হয়নি। বরং অবাক করার মতো বিষয় হল, আবেদন করার মাত্র কয়েক মিনিটের মধ্যেই ওই গাধার নামে নার্সিং সার্টিফিকেট ইস্যু হয়ে যায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই অনলাইন ব্যবস্থার যাচাই প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

- Advertisement -

গাধার নামে বেরোল নার্সিং সার্টিফিকেট

ঘটনাটি সামনে এসেছে মধ্যপ্রদেশ নার্স রেজিস্ট্রেশন কাউন্সিল (MPNRC)-এর অনলাইন ব্যবস্থাকে ঘিরে। ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (NSUI)-এর রাজ্য সহ-সভাপতি রবি পারমার এই অনলাইন সিস্টেমের যাচাই প্রক্রিয়া পরীক্ষা করতে একটি পরীক্ষামূলক আবেদন করেন। আবেদনকারীর তথ্য ও নথি ঠিকভাবে যাচাই করা হয় কি না, সেটিই দেখতে চেয়েছিলেন তিনি। সেই পরীক্ষার অংশ হিসেবে অনলাইন ফর্মে নিজের ছবির বদলে একটি গাধার ছবি আপলোড করেন এবং নামের জায়গায় লেখেন “গাধা”। এতটাই অস্বাভাবিক তথ্য দেওয়া সত্ত্বেও আবেদনটি কীভাবে সিস্টেমে গ্রহণ করা হল, তা নিয়েই এখন প্রশ্ন উঠেছে।

সবচেয়ে অবাক করার বিষয় হল, এত ভুল ও ভুয়ো তথ্য দেওয়া সত্ত্বেও আবেদনটি অনলাইন সিস্টেমে গ্রহণ করা হয়। রবি পারমারের দাবি, অনলাইনে ২,০৫০ টাকা ফি জমা দেওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই ওই আবেদন থেকে নার্সিং রেজিস্ট্রেশন সার্টিফিকেটও ইস্যু হয়ে যায়। ফলে আবেদনকারীর পরিচয়, ছবি ও জমা দেওয়া নথি আদৌ কতটা যাচাই করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনার পর মধ্যপ্রদেশের অনলাইন নার্সিং রেজিস্ট্রেশন পোর্টালের যাচাই প্রক্রিয়া নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

- Advertisement -

রবি পারমার তাঁর পরীক্ষামূলক আবেদনপত্রে আবেদনকারীর নাম লিখেছিলেন ‘ডঙ্কি’। ছবির জায়গায় ব্যবহার করেছিলেন একটি গাধার ছবি। এমনকি বাবার নামের ঘরে ‘ডঙ্কি ফাদার’, মায়ের নামের জায়গায় ‘ডঙ্কি মাদার’ এবং জাতির ঘরে ‘অ্যানিমেল’ লেখা হয়েছিল। আবেদনপত্রে দেওয়া হয়েছিল সম্পূর্ণ ভুল ঠিকানাও। শুধু তাই নয়, প্রশিক্ষণ কেন্দ্রের জায়গায় ভোপাল নার্সিং কলেজ এবং ভোপাল মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার (BMHRC)-এর নাম উল্লেখ করা হয়। দশম ও দ্বাদশ শ্রেণির নম্বর এবং রোল নম্বরও ইচ্ছেমতো দেওয়া হয়েছিল। এত ভুল তথ্য থাকা সত্ত্বেও পোর্টাল আবেদনটি বাতিল করেনি। বরং ফি জমা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই নার্সিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু হয়ে যায়।

- Advertisement -

রবি পারমার জানান, যদি সরকারি পোর্টালে তাঁর পরীক্ষামূলক আবেদনটি এই ভাবে সার্টিফিকেট হিসেবে বেরিয়ে আসে, তবে এটি কেবল একটি প্রযুক্তিগত ত্রুটি নয়। এটি নার্সিং রেজিস্ট্রেশন, নথিপত্র যাচাই এবং রোগীর সুরক্ষার নির্ভরযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলে। যদি এমন মিথ্যা তথ্যের ভিত্তিতে সার্টিফিকেট ইস্যু হয়ে যায়, তাহলে প্রকৃত আবেদনকারীদের নথি কীভাবে যাচাই করা হচ্ছে – তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এনএসইউআই পুরো বিষয়টি নিয়ে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্ত করার এবং তদন্তের রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা করার দাবি জানিয়েছে।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News