রাজ্যে শুরু হয়েছে বয়স্ক ভাতা (বৃদ্ধ ভাতা), বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আবেদন প্রক্রিয়া। এই প্রকল্পগুলির মাধ্যমে যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে আর্থিক সহায়তা পাবেন। তবে আবেদন করার আগে জেনে নেওয়া জরুরি কারা এই সুবিধা পাওয়ার যোগ্য, কীভাবে আবেদন করতে হবে এবং কোন কোন প্রয়োজনীয় নথি আগে থেকে প্রস্তুত রাখতে হবে। তাই আজকের প্রতিবেদনে সহজভাবে তুলে ধরা হলো বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার আবেদন পদ্ধতি, যোগ্যতার শর্ত এবং প্রয়োজনীয় কাগজপত্রের সম্পূর্ণ তথ্য।
বয়স্ক ভাতার আওতায় এতদিন উপভোক্তারা প্রতি মাসে ১,০০০ টাকা করে আর্থিক সহায়তা পেতেন। তবে নতুন সরকার গঠনের পর এই ভাতার পরিমাণ বাড়িয়ে মাসিক ২,০০০ টাকা করার ঘোষণা করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না এবং সংশোধিত ভাতার সুবিধা নিয়ম অনুযায়ী চালু হবে। তবে নতুন আবেদনকারীদের নির্ধারিত পদ্ধতি মেনে আবেদন করতে হবে।
বৃদ্ধ ভাতা আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে কিছু প্রয়োজনীয় নথি আগে থেকে প্রস্তুত রাখা ভালো। সাধারণত আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আধার কার্ড, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র (SC/ST/OBC থাকলে), বসবাসের প্রমাণপত্র (যা গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা থেকে সংগ্রহ করা যাবে), ইনকাম সার্টিফিকেট (গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা থেকে পাওয়া যাবে) এবং ব্যাংকের পাশবইয়ের প্রথম পাতার কপি । এছাড়াও আবেদনকারীর কাছে অন্য কোনো প্রাসঙ্গিক নথি থাকলে তা সংযুক্ত করা যেতে পারে।
বৃদ্ধ ভাতার জন্য কীভাবে আবেদন করবেন?
বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে ৬০ বছর বা তার বেশি হতে হবে এবং তাঁকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদন করতে প্রথমে নিকটবর্তী জন কল্যাণ শিবির অথবা বিডিও (BDO) অফিস থেকে Old Age Pension Form 2026 সংগ্রহ করতে হবে। এরপর ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের স্ব-প্রত্যয়িত (Self Attested) কপি সংযুক্ত করে নির্দিষ্ট দপ্তরে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নথি যাচাই-বাছাই করবে এবং আবেদন অনুমোদিত (Approved) হলে ভাতার টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে শুরু করবে।
বিধবা ভাতা আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
বিধবা ভাতার জন্য আবেদন করতে হলে আবেদনপত্রের সঙ্গে কয়েকটি প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সাধারণত আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি, স্বামীর মৃত্যু সনদের কপি, আধার কার্ডের ফটোকপি, ভোটার কার্ড (EPIC)-এর ফটোকপি, জাতি শংসাপত্রের ফটোকপি (যদি প্রযোজ্য হয়), বাসস্থান প্রমাণপত্রের শংসাপত্র, ইনকাম সার্টিফিকেট এবং ব্যাংক পাসবুকের প্রথম পাতার ফটোকপি প্রয়োজন হতে পারে। এছাড়াও আবেদনকারীর কাছে অন্য কোনো প্রাসঙ্গিক নথি থাকলে সেটিও আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করা যেতে পারে।
বিধবা ভাতার আবেদন পদ্ধতি
বিধবা ভাতা প্রকল্পের সুবিধা পেতে হলে যোগ্য আবেদনকারীকে নির্ধারিত নিয়ম মেনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে নিকটবর্তী জন কল্যাণ শিবির অথবা বিডিও (BDO) অফিস থেকে Widow Pension Form 2026 সংগ্রহ করতে হবে। এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের স্ব-প্রত্যয়িত (Self Attested) কপি সংযুক্ত করতে হবে। সমস্ত নথি জমা সম্পূর্ণ হলে ফর্মটি জন কল্যাণ শিবির বা বিডিও অফিসে জমা দিতে হবে। আবেদনপত্র জমা হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নথি যাচাই-বাছাই করবে এবং আবেদন অনুমোদিত (Approved) হলে ভাতার অর্থ সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে।
প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন
প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে হলে আবেদনপত্রের সঙ্গে কিছু প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সাধারণত আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সরকারি অনুমোদিত কর্তৃপক্ষের দেওয়া প্রতিবন্ধী শংসাপত্রের কপি, আধার কার্ডের কপি, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ভোটার কার্ডের কপি এবং ১৮ বছরের কম বয়সী আবেদনকারীদের জন্য বয়সের প্রমাণ হিসেবে জন্ম সনদের কপি প্রয়োজন হতে পারে। এছাড়াও বাসস্থানের প্রমাণপত্র, জাতি শংসাপত্রের কপি (যদি প্রযোজ্য হয়), ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার কপি জমা দিতে হবে। আবেদনকারীর কাছে অন্য কোনো প্রাসঙ্গিক নথি থাকলে সেটিও সংযুক্ত করা যেতে পারে, যাতে আবেদন যাচাইয়ের ।
প্রতিবন্ধী ভাতার আবেদন পদ্ধতি
প্রতিবন্ধী ভাতা প্রকল্পের সুবিধা পেতে হলে যোগ্য আবেদনকারীকে নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিকটবর্তী বিডিও (BDO) অফিস, এসডিও (SDO) অফিস অথবা জন কল্যাণ শিবির থেকে Disability Pension Form 2026 সংগ্রহ করতে হবে। এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের স্ব-প্রত্যয়িত (Self Attested) কপি সংযুক্ত করতে হবে। সমস্ত নথি যুক্ত করার পর আবেদনপত্রটি সংশ্লিষ্ট অফিস বা শিবিরে জমা দিতে হবে। আবেদন জমা হওয়ার পর নথি যাচাই-বাছাই করা হবে এবং আবেদন অনুমোদিত (Approved) হলে ভাতার অর্থ প্রতি মাসে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) পদ্ধতির মাধ্যমে সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে।
