আর্থিকভাবে পিছিয়ে থাকা বহু বয়স্ক মানুষ এবং বিধবা মহিলার কাছে মাসিক ভাতার টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের আর্থিক সহায়তার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার বয়স্ক ভাতা ও বিধবা ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করেছে বলে জানানো হয়েছে। নতুন এই হার আগস্ট মাস থেকে কার্যকর হওয়ার কথা। ফলে অনেকেরই প্রশ্ন, বাড়তি ভাতার টাকা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং টাকা জমা হয়েছে কি না কীভাবে জানা যাবে। কিন্তু সেই টাকা কবে ঢুকবে কীভাবে চেক করবেন? রইল সহজ পদ্ধতি।
বয়স্ক ও বিধবা ভাতার টাকা কবে ঢুকবে
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, ১ আগস্ট থেকে কার্যকর হওয়া বয়স্ক ভাতা ও বিধবা ভাতার নতুন কাঠামো অনুযায়ী উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি DBT (Direct Benefit Transfer) ব্যবস্থার মাধ্যমে টাকা পাঠানো হবে। সাধারণত এই ধরনের ভাতার টাকা মাসের ১০ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে অ্যাকাউন্টে জমা হতে পারে। তাই চলতি মাসে আপনার ভাতার টাকা ইতিমধ্যেই ঢুকেছে কি না বা কবে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে, তা জানতে কয়েকটি সহজ ধাপে স্ট্যাটাস পরীক্ষা করা যেতে পারে। তবে নির্দিষ্ট ক্রেডিটের তারিখ উপভোক্তার ব্যাঙ্ক ও সরকারি পেমেন্ট প্রসেসিংয়ের উপর নির্ভর করতে পারে।
কীভাবে ঘরে বসে চেক করবেন?
- বয়স্ক ভাতা বা বিধবা ভাতার অর্থ কবে ঢুকবে বা ঢুকে গেছে কিনা চেক করতে প্রথমেই গুগলে গিয়ে লিখতে হবে ‘Samarth’।
- প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইটটি আসবে, সেটিতে ক্লিক করে হোমপেজ থেকে ট্র্যাক অ্যাপলিক্যান্ট স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করুন।
- এবার পরবর্তী পেজ থেকে স্কিম অপশনটিতে ক্লিক করে আপনি যেই প্রকল্পের ভাতা সম্পর্কে জানতে চাইছেন সেই প্রকল্পটি বেছে নিন।
- আপনি যদি বয়স্ক ভাতা সম্পর্কে জানতে চান তবে WCD Old Age Pension অপশনটি বেছে নিন। বিধবা ভাতার ক্ষেত্রে বেছে নিতে হবে Widow Pension অপশনটি।
- পরবর্তী ধাপে সার্চ ইউজিং থেকে আধার নম্বর অথবা মোবাইল নম্বর দিয়ে ক্যাপচা পূরণ করে সার্চ অপশনে ক্লিক করলেই পরবর্তী পেজ খুলে যাবে।
- এই পেজে থাকবে আপনার নাম, বেনিফিশিয়ারি আইডি সহ অন্যান্য তথ্য। পাশে যদি ‘Approved’ লেখা থাকে তাহলে বুঝবেন আপনার টাকা ঢুকবে।
- আপনি যদি দেখতে চান আপনার টাকা ঢুকে গেছে কিনা কিংবা কবে ঢুকবে সেক্ষেত্রে Approved লেখাটির পাশে থাকা ভিউ অপশনে ক্লিক করলেই খুলে যাবে নতুন ইন্টারফেস। সেখান থেকেই দেখতে পারবেন সব।
- যদি আগস্ট মাসের জায়গায় পেমেন্ট নট ইনিসিয়েটেড লেখা থাকে তাহলে বুঝবেন আপনার টাকা ঢোকেনি। তবে 20 তারিখের মধ্যেই এই অর্থ ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু যদি লেখা থাকে পেমেন্ট সাকসেস, এর অর্থ আপনার টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
