Sanju Das, কলকাতাঃ OnePlus-এর নতুন Ace 7 সিরিজ নিয়ে ইতিমধ্যেই স্মার্টফোনপ্রেমীদের মধ্যে জল্পনা শুরু হয়েছে। এই সিরিজে OnePlus Ace 7 এবং Ace 7 Pro-এর পাশাপাশি OnePlus 16R নামে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ হতে পারে বলে খবর সামনে এসেছে। টিপস্টার Gadgetsdata সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্টের মাধ্যমে এই আপকামিং ফোন সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছেন। ফাঁস হওয়া তথ্য সত্যি হলে ক্যামেরা, পারফরম্যান্স এবং ব্যাটারির ক্ষেত্রে বড়সড় আপগ্রেড দেখা যেতে পারে OnePlus 16R-এ। যদিও ফোনটির স্পেসিফিকেশন ও লঞ্চের সময় সম্পর্কে সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও প্রকাশ্যে আসা এই তথ্য ঘিরে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আগ্রহ বাড়ছে। এবার দেখে নেওয়া যাক, OnePlus 16R স্মার্টফোনে কী কী নতুন ফিচার থাকতে পারে।
লিক হল OnePlus 16R ফোনের দাম
লিক হওয়া তথ্য অনুযায়ী, ভারতের বাজারে OnePlus 16R স্মার্টফোনটি ৭০,০০০ থেকে ৭৫,০০০ টাকার মধ্যে লঞ্চ হতে পারে। এই দাম সত্যি হলে আগের মডেলের তুলনায় নতুন ফোনটির দাম অনেকটাই বেশি হবে। প্রসঙ্গত, OnePlus 15R ভারতে ৪৭,৯৯৯ টাকা প্রাথমিক দামে লঞ্চ হয়েছিল। পরবর্তীতে একাধিকবার দাম বাড়ার পর বর্তমানে ফোনটি ৫৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গিয়েছে।
লিক হল OnePlus 16R ফোনের স্পেসিফিকেশন
লিক হওয়া তথ্য অনুযায়ী, OnePlus 16R স্মার্টফোনে OnePlus Ace 7 সিরিজের মতো উন্নত স্পেসিফিকেশন থাকতে পারে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হতে পারে। অন্যদিকে, OnePlus 15R-এ ব্যবহৃত Snapdragon 8 Gen 5 প্রসেসরের তুলনায় নতুন ফোনটিতে প্রসেসরের আপগ্রেড দেখা যেতে পারে। তবে OnePlus 16R-এর প্রসেসর সম্পর্কে সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
১) ডিসপ্লেঃ লিক হওয়া তথ্য অনুযায়ী, OnePlus 16R স্মার্টফোনে ৬.৭৮ ইঞ্চির 1.5K LTPS OLED ডিসপ্লে দেওয়া হতে পারে, যা ১৮৫Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। ক্যামেরার ক্ষেত্রেও বড়সড় আপগ্রেড দেখা যেতে পারে।
২) ক্যামেরাঃ রিপোর্ট অনুযায়ী, ফোনটির পিছনে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকতে পারে। টেলিফটো ক্যামেরায় ৩.৫x অপটিক্যাল জুম সাপোর্ট থাকার সম্ভাবনাও রয়েছে। OnePlus 15R-এর তুলনায় OnePlus 16R ফোনে ক্যামেরার ক্ষেত্রে বড়সড় আপগ্রেড দেখা যেতে পারে। পাশাপাশি সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য ফোনটির সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে বলে লিক থেকে জানা যাচ্ছে।
৩) ব্যাটারিঃ OnePlus 16R স্মার্টফোনের সবচেয়ে বড় আপগ্রেড ব্যাটারির ক্ষেত্রে দেখা যেতে পারে। রিপোর্ট অনুযায়ী, ফোনটিতে ৯,০০০mAh-এর বিশাল ব্যাটারি দেওয়া হতে পারে। তুলনায়, OnePlus 15R-এ ৭,৪০০mAh ব্যাটারি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, আপকামিং ফোনটিতে বিল্ট-ইন কুলিং ফ্যান থাকার সম্ভাবনাও রয়েছে।
