Homeটেকনলজি ও গ্যাজেটসটেকOnePlus Turbo 6X Pro লিক: 144Hz ডিসপ্লে, 8000mAh ব্যাটারি ও IP69X ফিচার

OnePlus Turbo 6X Pro লিক: 144Hz ডিসপ্লে, 8000mAh ব্যাটারি ও IP69X ফিচার

-

OnePlus শীঘ্রই তাদের নতুন Turbo 6X সিরিজ লঞ্চ করতে পারে বলে জল্পনা শুরু হয়েছে, যার অধীনে থাকতে পারে OnePlus Turbo 6X এবং OnePlus Turbo 6X Pro মডেল। টিপস্টার Digital Chat Station জানিয়েছেন যে তিনি আপকামিং Turbo 6X Pro মডেলের হ্যান্ডস-অন অ্যাক্সেস পেয়েছেন। লিক অনুযায়ী, এই সিরিজে OnePlus সম্ভবত পারফরম্যান্স ও গেমিং-কেন্দ্রিক ফিচারের ওপর বেশি ফোকাস রাখবে, যদিও অফিসিয়ালভাবে কোম্পানির পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু নিশ্চিত করা হয়নি।

OnePlus Turbo 6X Pro ফোনের স্পেসিফিকেশন লিক

লিক অনুযায়ী আপকামিং OnePlus Turbo 6X Pro ফোনে Samsung 1.5K ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এতে LTPS Samsung প্যানেল ব্যাবহার করা হতে পারে। স্ক্রিনে eye-protection টেকনোলোজি থাকবে বলে আশা করা হচ্ছে, ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ফোন ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত থাকবে।

8000mAh ব্যাটারি এবং IP69X রেটিং ডিটেইলস লিক

OnePlus Turbo 6X Pro ফোনে 8000mAh-এর একটি বড় ব্যাটারি থাকতে পারে বলে শোনা যাচ্ছে, যা একই সিরিজের Turbo 6 এবং Turbo 6V-এর 9000mAh ব্যাটারির তুলনায় একটু ছোট হলেও এই দামের রেঞ্জে এখনও বেশ শক্তিশালী একটি ব্যাটারি হিসেবেই ধরা হচ্ছে। এর ফলে দীর্ঘ সময় চার্জ ছাড়াই ব্যবহার করার সুবিধা পাওয়া যেতে পারে। পাশাপাশি ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP69X ওয়াটার রেজিস্টেন্স ফিচারও থাকতে পারে।

কম দামে পাওয়া যাবে সুন্দর ফিচার

লিক অনুযায়ী OnePlus Turbo 6X Pro ফোনটি 1000 ইউয়ানেরও কম দামের সেগমেন্টে লঞ্চ হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 15,000 টাকার কাছাকাছি পড়ে। এই বাজেটে ফোনটিতে যদি সত্যিই 144Hz Samsung ডিসপ্লে, 8000mAh বড় ব্যাটারি এবং IP69X ওয়াটার প্রোটেকশনের মতো ফিচার পাওয়া যায়, তাহলে এটি এন্ট্রি থেকে মিড-রেঞ্জ সেগমেন্টে বেশ শক্তিশালী একটি অপশন হয়ে উঠতে পারে। কম দামে এমন প্রিমিয়াম-লেভেল স্পেসিফিকেশন থাকলে ফোনটি ব্যবহারকারীদের কাছে খুব দ্রুতই জনপ্রিয় হওয়ার সম্ভাবনা থাকবে।

OnePlus Turbo 6X ফোনের স্পেসিফিকেশন লিক

এই সিরিজের OnePlus Turbo 6X স্মার্টফোনে 144Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে। এই ফোনে LCD স্ক্রিন থাকবে বলে আশা করা হচ্ছে। তবে Pro মডেলের চেয়ে প্রিমিয়াম ডিসপ্লে দেওয়া হতে পারে।

আপাতত OnePlus এর পক্ষ থেকে এই স্মার্টফোনের সিরিজ সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আগামী দিনে OnePlus Turbo 6X সিরিজ পেশ করা হতে পারে। যেসব চীনের ইউজাররা এই ফোনগুলি কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের জন্য দারুণ অপশন হবে।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -