Homeলাইফস্টাইলরান্নাজামাই ষষ্ঠীতে চমক দিন! বাড়িতেই বানান সুস্বাদু আম-ভেটকি পাতুরি

জামাই ষষ্ঠীতে চমক দিন! বাড়িতেই বানান সুস্বাদু আম-ভেটকি পাতুরি

-

ভেটকি পাতুরি বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ, তবে কখনও কি পাকা আম দিয়ে তৈরি ভেটকি পাতুরির স্বাদ নিয়েছেন? সামনে জামাই ষষ্ঠী, তাই বাড়িতে বিশেষ মেনুর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে জোরকদমে। প্রিয় জামাইকে নতুন ও সুস্বাদু কিছু খাওয়ানোর ইচ্ছা থাকেই সকল শাশুড়ি মায়ের। আর এখন যেহেতু আমের মরশুম, তাই এই সময়ের জনপ্রিয় ফলকে রান্নায় ব্যবহার করার সুযোগও হাতছাড়া করা যায় না। সেই ভাবনা থেকেই আজ রইল পাকা আম দিয়ে তৈরি ভিন্ন স্বাদের ভেটকি পাতুরির কথা (Paka Aam Bhetki Paturi Recipe)।

উপকরণ (Paka Aam Bhetki Paturi Recipe)

পাকা আমের ভেটকি পাতুরি তৈরি করতে লাগবে ৪ পিস ভেটকি ফিলে, পাতিলেবুর রস, সর্ষে-পোস্ত বাটা, পাকা আম, কাঁচা লঙ্কা কুচি, পাকা আমের ছোট ছোট টুকরো, বেসন, জল ঝরানো টক দই, স্বাদমতো নুন, বিট লবণ, সর্ষের তেল এবং মোড়ানোর জন্য কলাপাতা।

- Advertisement -

রান্নার পদ্ধতি

প্রথমে ভেটকি ফিলেগুলো ভালো করে ধুয়ে সামান্য নুন ও পাতিলেবুর রস মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখুন। এদিকে একটি পাত্রে জল ঝরানো টক দই, সর্ষে-পোস্ত বাটা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি ও সামান্য বেসন যোগ করে মিশ্রণটিকে আরও ঘন ও মসৃণ করে নিন। সবশেষে একটু সর্ষের তেল এবং স্বাদমতো নুন দিয়ে আবার ভালো করে মেখে নিন, যাতে সমস্ত উপকরণ একসঙ্গে সুন্দরভাবে মিশে যায়।

এবার ওই মিশ্রণের মধ্যে ছোট ছোট পিস করে কেটে রাখা আমের টুকরো গুলো দিয়ে আরও একবার মাখিয়ে নিতে হবে ভালো করে। এবার একটি কলাপাতার টুকরো নিয়ে ওর মধ্যে একটি ম্যারিনেট করে রাখা ভেটকি মাছের টুকরো নিয়ে নিতে হবে। ওপর দিয়ে সর্ষে পোস্ত এবং ব্যাসনের মিশ্রণটা দিয়ে দিতে হবে। এরপর ভালো করে কাঠি দিয়ে কলাপাতাটাকে মুড়িয়ে নিতে হবে। শেষে প্যানে সামান্য সর্ষের তেল গরম করে কলাপাতা দেওয়া ভেটকি মাছ ভেজে নিতে হবে। ব্যাস তাহলেই তৈরি পাকা আম ভেটকি পাতুরি।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -