PAN Card Rules: প্যান কার্ডের ৩ ভুলে দিতে হতে পারে ১০,০০০ টাকা জরিমানা!

জানারুল খান, কলকাতাঃ আধার কার্ডের মতোই প্যান কার্ডও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি, যা ব্যাঙ্কের কাজ থেকে শুরু করে বিভিন্ন আর্থিক লেনদেনে প্রয়োজন হয়। তবে শুধু প্যান কার্ড থাকলেই হবে না, এটি ব্যবহারের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নিয়মও মেনে চলতে হবে। কারণ, প্যান কার্ড সংক্রান্ত নির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করলে আয়কর আইন, ১৯৬১-এর ধারা ২৭২বি অনুযায়ী ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে (PAN Card Rules)। তাই অযথা জরিমানার মুখে পড়তে না চাইলে প্যান কার্ড ব্যবহারের সময় কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি, তা আগে থেকেই জেনে নেওয়া ভালো।

- Advertisement -

ভুল প্যান নম্বর দিলে হতে পারে বড় লোকসান-

ব্যাঙ্ক বা কোনও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেনের সময় প্যান কার্ডের তথ্য দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা জরুরি। ভুল প্যান নম্বর বা ভুল তথ্য জমা দিলে আয়কর বিভাগের তরফে সমস্যা তৈরি হতে পারে এবং নির্দিষ্ট ক্ষেত্রে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। তাই অনিচ্ছাকৃতভাবে ভুল হলেও প্যান সংক্রান্ত তথ্য জমা দেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত, যাতে পরে অযথা আর্থিক ঝামেলায় পড়তে না হয়।


এছাড়াও, ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ডের তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক। আয়কর দফতরের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট প্রায় ২০ ধরনের লেনদেন ও আর্থিক কাজের ক্ষেত্রে প্যানের তথ্য দিতে হয়। এই নিয়ম মেনে চলা বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও কেউ প্যানের তথ্য দিতে অস্বীকার করলে, প্রযোজ্য বিধান অনুযায়ী ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

- Advertisement -

আপনার কাছে কি একটার বেশি প্যান কার্ড রয়েছে ?


একজন ব্যক্তির নামে একাধিক প্যান কার্ড থাকলে আইনি জটিলতা তৈরি হতে পারে এবং নির্দিষ্ট ক্ষেত্রে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। নিয়ম অনুযায়ী, প্রত্যেক ব্যক্তির একটি মাত্র প্যান কার্ড থাকা উচিত। PAN 2.0 চালু হওয়ার ফলে প্যান সংক্রান্ত পরিষেবা আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই ডুপ্লিকেট প্যান কার্ড থাকলে তা এড়িয়ে চলুন এবং নিজের প্যানের তথ্য সঠিক রয়েছে কি না, তা যাচাই করে নিন। পাশাপাশি, নির্ধারিত নিয়ম অনুযায়ী প্যান ও আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কি না, সেটিও পরীক্ষা করুন, যাতে ভবিষ্যতে আর্থিক লেনদেনের সময় কোনও সমস্যায় পড়তে না হয়।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News