PAN Card নেই? বাড়িতে বসে কীভাবে আবেদন করবেন, জানুন সহজ পদ্ধতি

-

তামান্না খান, কলকাতাঃ প্যান কার্ড এখন শুধু আয়কর দেওয়ার কাজেই নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, বিনিয়োগ করা কিংবা বড় অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নথি। আপনার প্যান কার্ড না থাকলে, অথবা কার্ডে নাম, জন্মতারিখ কিংবা ঠিকানায় কোনও ভুল থাকলে এখন আর এজেন্টের কাছে ছুটতে হবে না। আয়কর দফতর প্যান কার্ডের আবেদন এবং তথ্য সংশোধনের প্রক্রিয়াকে অনলাইনে অনেক সহজ করে দিয়েছে। ঘরে বসেই নির্দিষ্ট প্রক্রিয়া মেনে নতুন PAN-এর জন্য আবেদন বা পুরনো PAN-এর তথ্য সংশোধন করা সম্ভব।

নতুন প্যান কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন?

বাড়িতে বসেই অনলাইনে PAN Card-এর জন্য আবেদন করা যায়। প্রথমে NSDL বা UTIITSL-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Apply Online’ অপশনে ক্লিক করুন। এরপর ‘New PAN – Indian Citizen (Form 49A)’ বেছে নিয়ে নাম, ঠিকানা, জন্মতারিখ, ই-মেল আইডি ও মোবাইল নম্বরের মতো প্রাথমিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন। আবেদন করার সময় একটি টোকেন নম্বর তৈরি হবে। এরপর ‘Submit digitally through e-KYC & e-Sign’ অপশনটি বেছে নিন। এই পদ্ধতি ব্যবহার করতে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা দরকার এবং আলাদা করে কোনও ফিজিক্যাল ডকুমেন্ট পাঠাতে হয় না। সবশেষে নির্ধারিত অনলাইন ফি জমা দিয়ে আবেদনটি সম্পূর্ণ করুন। আবেদন সফলভাবে জমা হলে একটি অ্যাকনলেজমেন্ট নম্বর পাবেন, যা ব্যবহার করে পরে আপনার PAN Card আবেদনের স্ট্যাটাস অনলাইনে দেখে নিতে পারবেন।

- Advertisement -

প্যান কার্ডে ভুল থাকলে কীভাবে সংশোধন করবেন?

আপনার PAN Card-এ কোনও তথ্য ভুল থাকলে সেটিও অনলাইনে সহজেই সংশোধন করা যায়। এর জন্য প্রথমে NSDL বা UTIITSL-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। এরপর ‘Application Type’-এ গিয়ে ‘Changes or Correction in existing PAN Data’ অপশনটি নির্বাচন করুন। আপনার বর্তমান PAN Number দিতে হবে। তারপর নাম, জন্মতারিখ, বাবার নামের মতো যে তথ্যগুলি সংশোধন করতে চান, সেগুলি সঠিকভাবে লিখে সংশ্লিষ্ট বক্সে টিক দিন। পরিবর্তিত তথ্যের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথি, যেমন মাধ্যমিকের মার্কশিট বা আধার কার্ড, আপলোড করতে হবে। এরপর নির্ধারিত ফি জমা দিয়ে আবেদনটি সাবমিট করে দিন।

অনলাইনে আবেদন সম্পূর্ণ করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার রেজিস্টার্ড ই-মেল ঠিকানায় e-PAN পাঠানো হতে পারে। অন্যদিকে, ফিজিক্যাল PAN Card সাধারণত স্পিড পোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যায়।

Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News