Passport Fee Hike 2026: ১ জুলাই থেকে বাড়ছে পাসপোর্ট তৈরির খরচ, নতুন ফি কত জানুন

-

নতুন পাসপোর্ট বানানোর পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। আগামী ১ জুলাই, ২০২৬ থেকে পাসপোর্ট তৈরির ফি বাড়তে চলেছে (Passport Fee Hike)। দীর্ঘ প্রায় ১৪ বছর পর পাসপোর্ট ফি সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তাই যাঁরা শীঘ্রই পাসপোর্টের জন্য আবেদন করার কথা ভাবছেন, তাঁদের নির্ধারিত সময়ের আগেই আবেদন করলে বাড়তি খরচ এড়ানোর সুযোগ থাকতে পারে।

১ জুলাই থেকে বাড়ছে পাসপোর্ট তৈরির খরচ (Passport Fee Hike)

এমনিতেই পাসপোর্টকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা উচিত কি না, তা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। এরই মধ্যে বিদেশ মন্ত্রক ‘পাসপোর্ট (সংশোধন) বিধিমালা, ২০২৬’ জারি করেছে, যা আগামী ১ জুলাই, ২০২৬ থেকে কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, প্রায় ১৪ বছর পর বিভিন্ন ধরনের পাসপোর্ট ও সংশ্লিষ্ট পরিষেবার আবেদন ফিতে বড় পরিবর্তন আনা হয়েছে। সাধারণ ৩৬ পাতার নতুন বা পুনরায় ইস্যু করা পাসপোর্টের ফি ১,৫০০ টাকা থেকে বেড়ে ২,৫০০ টাকা করা হয়েছে। এছাড়া তৎকাল (Tatkal) পরিষেবা এবং অন্যান্য পাসপোর্ট-সংক্রান্ত পরিষেবার ফিতেও বৃদ্ধি করা হয়েছে। ফলে ১ জুলাইয়ের পর নতুন আবেদনকারীদের আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি খরচ করতে হবে।

- Advertisement -

কোন ক্যাটেগরিতে কত টাকা করে বাড়ছে?

কেউ যদি প্রথমবারের মতো ৩৬ পেজের সাধারণ পাসপোর্ট তৈরি করবে তাহলে তাঁকে ১ জুলাই থেকে ২৫০০ টাকা খরচ করতে হবে। এই খরচ আগে ছিল ১৫০০ টাকা। কেউ যদি তৎকালে নতুন পাসপোর্ট তৈরি করতে যায় তাহলে আগামী দিন থেকে ৫০০০ টাকা খরচ করতে হবে। আগে এই খরচ ছিল ৩৫০০ টাকা। কেউ যদি ৬০ পেজের নতুন পাসপোর্ট তৈরি করতে চায় তাহলে তাঁকে ২০০০ টাকার পরিবর্তে এবার ৩৫০০ টাকা খরচ করতে হবে। তৎকালের ক্ষেত্রে সেই টাকা ৪০০০ থেকে বেড়ে ৬০০০ টাকা হয়েছে। কেউ যদি ৩৬ পেজের হারানো বা ক্ষতিগ্রস্ত পাসপোর্ট তৈরি করতে চায় তাহলে সাধারণ ক্ষেত্রে ১৫০০ টাকার পরিবর্তে এখন ৫০০০ টাকা গুনতে হবে। কেউ যদি এই কাজ তৎকালে করতে চায় তাহলে তাকে এখন ৩৫০০ টাকার বদলে ৭৫০০ টাকা খরচ করতে হবে।

নতুন পাসপোর্ট ফি অনুযায়ী, ৬০ পৃষ্ঠার পাসপোর্ট হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে নতুন করে ইস্যু করানোর খরচ অনেকটাই বেড়েছে। সাধারণ আবেদনের ক্ষেত্রে আগে যেখানে ২,০০০ টাকা দিতে হতো, এখন সেই ফি বেড়ে ৬,০০০ টাকা হয়েছে। আর তৎকাল (Tatkal) পরিষেবার মাধ্যমে আবেদন করলে খরচ হবে ৮,৫০০ টাকা, যা আগে ছিল ৪,০০০ টাকা। একইভাবে, ১৮ বছরের কম বয়সি শিশুদের ৩৬ পৃষ্ঠার পাসপোর্টের সাধারণ ফি ১,০০০ টাকা থেকে বেড়ে ১,৭৫০ টাকা হয়েছে এবং তৎকাল পরিষেবার ফি ৪,২৫০ টাকা, যা আগে ছিল ৩,০০০ টাকা। এছাড়া নাবালকের পাসপোর্ট হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে সাধারণ আবেদনের জন্য ৪,২৫০ টাকা এবং তৎকাল পরিষেবার জন্য ৬,৭৫০ টাকা দিতে হবে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News