Homeপশ্চিমবঙ্গফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, পাঁচ দিনের ব্যবধানে নতুন ধাক্কা

ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, পাঁচ দিনের ব্যবধানে নতুন ধাক্কা

-

আজ ফের পেট্রল ও ডিজেলের দামে বৃদ্ধি ঘটল, যা গত ৯ দিনের মধ্যে তৃতীয়বারের মতো দাম বাড়ার ঘটনা (Petrol Diesel Price Hike)। নতুন সংশোধিত দরে কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম বেড়েছে ৯৪ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৯৫ পয়সা। ফলে বর্তমানে কলকাতায় ১ লিটার পেট্রলের নতুন দাম দাঁড়িয়েছে ১১০ টাকা ৬৪ পয়সা। অন্যদিকে, ১ লিটার ডিজেল কিনতে এখন খরচ হবে ৯৭ টাকা ০২ পয়সা।

মাত্র পাঁচ দিনের ব্যবধানে তৃতীয় দফায় মূল্যবৃদ্ধি (Petrol Diesel Price Hike)।

মাত্র পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম, যা সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে দিল। গত মঙ্গলবার কলকাতায় জ্বালানির দাম বৃদ্ধির পর শনিবার সকালে আবারও দেশজুড়ে নতুন করে দাম সংশোধন করা হয়েছে। চেন্নাই, দিল্লি, মুম্বইয়ের পাশাপাশি কলকাতাতেও বেড়েছে পেট্রল-ডিজেলের দর, যদিও প্রতিটি শহরে বৃদ্ধির হার আলাদা। ইতিমধ্যেই আগের মূল্যবৃদ্ধির ধাক্কায় নিত্যযাত্রীরা চাপে পড়েছেন, এমন পরিস্থিতিতে বাসভাড়া বাড়ানোর দাবিতে বাসচালক সংগঠন সরকারের কাছে চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গিয়েছে। তার মধ্যেই শনিবার থেকে কার্যকর হল জ্বালানির নতুন দাম, ফলে মূল্যবৃদ্ধির বাড়তি চাপ এবার সরাসরি পড়তে চলেছে আমজনতার পকেটে।

দিল্লিতে পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে ৮৭ পয়সা এবং ৯১ পয়সা বেড়েছে। চেন্নাইয়ে এই বৃদ্ধির হার যথাক্রমে ৮২ পয়সা এবং ৮৭ পয়সা। মুম্বইয়ে পেট্রলের দাম বেড়েছে ৯০ পয়সা, ডিজেলের লিটারপ্রতি দর ৯৪ পয়সা বেড়েছে। উল্লেখ্য, ১৫ মে থেকে ২৩ মে অর্থাৎ ৯ দিনের মধ্যে প্রতি লিটারে পেট্রল এবং ডিজেলের দাম প্রায় ৫টাকা বেড়ে গিয়েছে।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -