Petrol Pump Owner Earning: ১ লিটার পেট্রোল বিক্রি করে কত আয়? জানুন পেট্রোল পাম্পের লাভ

-

জানারুল খান, কলকাতাঃ আপনি যদি কখনও পেট্রোল পাম্পে গিয়ে গাড়িতে তেল ভরিয়ে থাকেন, তাহলে হয়তো আপনার মনেও প্রশ্ন এসেছে—একটি পেট্রোল পাম্পের মালিক সারাদিনে কত টাকা উপার্জন করেন? অনেকেরই ধারণা, পাম্পের মালিকরা ট্যাঙ্কার ভর্তি করে পেট্রোল কিনে আনেন এবং প্রতি লিটারে ১০-১২ টাকা পর্যন্ত লাভ করেন। কিন্তু বাস্তব হিসাবটা এতটা সহজ নয়। পেট্রোল পাম্পের ব্যবসায় তেল কেনার দাম, কমিশন, কর্মীদের বেতন, বিদ্যুৎ, রক্ষণাবেক্ষণসহ একাধিক খরচ থাকে। তাই পেট্রোল পাম্পের মালিক আসলে কীভাবে ব্যবসা পরিচালনা করেন, প্রতি লিটারে কত কমিশন পান এবং সব খরচ বাদ দিয়ে কতটা লাভ থাকে—আজকের প্রতিবেদনে সেই বিষয়টাই সহজভাবে জেনে নেওয়া যাক।

১ লিটারে কত কমিশন পান? ()

Petroleum Planning & Analysis Cell (PPAC)-এর তথ্য অনুযায়ী, পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রে পেট্রোল পাম্পের ডিলারদের কমিশন একটি নির্দিষ্ট ফর্মুলার ভিত্তিতে নির্ধারণ করা হয়। অর্থাৎ, প্রতি লিটারে ইচ্ছেমতো লাভের অঙ্ক ঠিক করতে পারেন না পাম্প মালিকরা। এই কমিশনের মধ্যে একটি নির্দিষ্ট অঙ্কের পাশাপাশি পেট্রোল বা ডিজেলের বিলযোগ্য মূল্যের একটি ছোট শতাংশও যুক্ত থাকে। ফলে পেট্রোল পাম্পের মালিকের প্রকৃত আয় নির্ভর করে বিক্রির পরিমাণ এবং নির্ধারিত ডিলার কমিশনের উপর।

- Advertisement -

কোনও পেট্রোল পাম্পে ১,০০০ লিটার পেট্রোল বিক্রি হলে শুধুমাত্র নির্দিষ্ট কমিশনের অংশ থেকেই প্রায় ৩,১৪৪ টাকা পাওয়া যায়। এর সঙ্গে পণ্যের বিলযোগ্য মূল্যের উপর ০.৮৭০ শতাংশ কমিশনও যোগ হয়। একইভাবে, ৫,০০০ লিটার পেট্রোল বিক্রি হলে নির্দিষ্ট কমিশনের অংশ দাঁড়ায় প্রায় ১৫,৭২০ টাকা, যার সঙ্গে শতাংশের ভিত্তিতে পাওয়া কমিশন আলাদাভাবে যুক্ত হবে। তাই পেট্রোল পাম্পের মালিকের মোট আয়ের বিষয়টি শুধু প্রতি লিটারে কত টাকা কমিশন পাওয়া যাচ্ছে, তার উপর নির্ভর করে না বরং প্রতিদিন কত পরিমাণ পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে, সেটাই আয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

ডিজেলে কত কমিশন পাওয়া যায়? (Petrol Pump Owner Earning)

ডিজেল বিক্রিও পেট্রোল পাম্পের আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। PPAC-এর সর্বশেষ উপলব্ধ তথ্য অনুযায়ী, ১ ডিসেম্বর ২০২৪ থেকে ডিজেলের ক্ষেত্রে ডিলার কমিশন প্রতি কিলোলিটারে ২,৩৩২.৫১ টাকা এবং পণ্যের বিলযোগ্য মূল্যের ০.২৬৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, নির্দিষ্ট অংশ হিসাব করলে প্রতি লিটার ডিজেলে প্রায় ২.৩৩ টাকা কমিশন পাওয়া যায়। কোনও পেট্রোল পাম্পে দিনে ৫,০০০ লিটার ডিজেল বিক্রি হলে শুধুমাত্র নির্দিষ্ট কমিশনের অংশ হিসাবেই প্রায় ১১,৬৬২.৫৫ টাকা পাওয়া যাবে। এর সঙ্গে পণ্যের বিলযোগ্য মূল্যের উপর নির্ধারিত ০.২৬৬ শতাংশ কমিশনও যোগ হবে।

- Advertisement -

১০০ টাকার পেট্রোলে মালিকের কি ৪ টাকা লাভ হয়?

আপনি যদি মনে করেন, ১০০ টাকার পেট্রোল বিক্রি হলে পেট্রোল পাম্পের মালিক সরাসরি ৪ টাকা লাভ করেন, তাহলে ধারণাটি ঠিক নয়। পেট্রোল পাম্পের ডিলার কমিশন আর নিট মুনাফা এক জিনিস নয়। নির্ধারিত কমিশন পাওয়ার পরও পাম্প মালিককে কর্মীদের বেতন, বিদ্যুৎ বিল, স্টেশনের রক্ষণাবেক্ষণ, মেশিনের সার্ভিসিং, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ব্যাঙ্কিং ও ডিজিটাল পেমেন্টের খরচ-সহ নানা ধরনের ব্যয় বহন করতে হয়।

- Advertisement -

যদি কোনও পেট্রোল পাম্পে প্রতিদিন ৫,০০০ লিটার পেট্রোল বিক্রি হয়, তাহলে শুধুমাত্র নির্দিষ্ট কমিশনের অংশ হিসাব করলে দিনে প্রায় ১৫,৭২০ টাকা কমিশন আসে। একই হারে টানা ৩০ দিন বিক্রি হলে এক মাসে এই কমিশনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪.৭১ লক্ষ টাকা। তবে এটি সরাসরি পাম্প মালিকের নিট লাভ নয়। এর মধ্যে থেকে কর্মীদের বেতন, বিদ্যুৎ বিল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন খরচ বাদ দিতে হয়। উদাহরণ হিসেবে, মাসে এই খাতে প্রায় ২ লক্ষ টাকা খরচ হলে, অন্যান্য কমিশন ও খরচ বিবেচনা না করে আনুমানিক ২.৭১ লক্ষ টাকা অবশিষ্ট থাকতে পারে।

Breaking News