বাংলায় সরকার বদলের পর একের পর এক প্রশাসনিক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বিশেষ করে যে সমস্ত প্রকল্প এতদিন পুরোপুরি কার্যকর ছিল না, সেগুলিকেও নতুনভাবে চালুর আশ্বাস দেওয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্যে যেসব সরকারি প্রকল্প নিয়ে আগ্রহ সবচেয়ে বেশি, তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana)। এই প্রকল্পের মাধ্যমে কীভাবে বাড়ি পাওয়া যাবে, কারা আবেদন করতে পারবেন এবং কী কী যোগ্যতা লাগবে—আজকের প্রতিবেদনে রইল সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।
প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) কেন্দ্রীয় সরকারের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে পরিচিত। এই প্রকল্পের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করে দেওয়া। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল ও গৃহহীন পরিবারগুলিকে স্থায়ী বাসস্থানের সুযোগ করে দিতেই কেন্দ্রের মোদি সরকার এই প্রকল্প চালু করেছে। রাজ্যে শাসকদল বদলাতেই এবার কেন্দ্রের একাধিক প্রকল্পের মতো এই প্রকল্পটি সর্বস্তরে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বিজেপি পরিচালিত সরকার।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জানিয়েছেন, দরিদ্রসীমার নিচে বসবাসকারী যেসব মানুষের মাথার উপর পাকা বাড়ি নেই, তাঁদের প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) আওতায় বাড়ি তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এই প্রকল্প মূলত দুই ভাগে বিভক্ত—শহরাঞ্চলের জন্য আলাদা এবং গ্রামীণ এলাকার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। উভয় ক্ষেত্রেই কেন্দ্র সরকার আর্থিক সহায়তা প্রদান করে। তবে আবেদন পদ্ধতি, যোগ্যতার নিয়ম, কারা এই সুবিধা পাবেন বা কারা পাবেন না—এসব বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও অনেক বিভ্রান্তি রয়েছে।
কারা পাবেন আবাস যোজনার বাড়ি?
প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) প্রকল্পের আওতায় বাড়ি পেতে হলে আবেদনকারীকে অবশ্যই অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে। এছাড়াও নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আয়ের পরিবারগুলিও এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত হল, আবেদনকারী বা তাঁর পরিবারের কোনও সদস্যের নামে আগে থেকেই পাকা বাড়ি থাকলে সাধারণত এই প্রকল্পের সুবিধা পাওয়া যায় না। মূলত গৃহহীন ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য।
আরও পড়ুন: বিশ্বকর্মা যোজনায় মিলবে ৩ লক্ষ টাকা! রাজ্যে শুরু হচ্ছে আবেদন
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না?
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না?প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY) জন্য আপনি যোগ্য হবেন না, যদি ভারতের কোথাও আপনার আগে থেকেই একটি স্থায়ী (পাকা) বাড়ি থাকে। এছাড়া যদি আপনার বার্ষিক পারিবারিক আয় নির্ধারিত সীমা (সাধারণত ১৮ লক্ষ টাকা) অতিক্রম করে গিয়ে থাকে, অথবা যদি আপনার পরিবার পূর্বে কোনও সরকারি আবাসন প্রকল্পের অধীনে অসহায় জনগোষ্ঠীর জন্য কেন্দ্রীয় সহায়তা গ্রহণ করে থাকে। আর ৫০ হাজার টাকার বেশি ঋণের ক্ষমতা থাকা কিষান ক্রেডিট কার্ড থাকলেও এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। যদি পরিবারের কোনও সদস্য সরকারি চাকরিজীবী হন, তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া পরিবারের কারও যদি গাড়ি বা বাইক থাকে, তাহলেও এই প্রকল্পের সুবিধা পাবেন না।
কত টাকা সুবিধা পাওয়া যায়?
সমতল এলাকায় বসবাসকারী যোগ্য উপভোক্তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) প্রকল্পের আওতায় বাড়ি তৈরির জন্য মোট ₹১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা সাধারণত দুই কিস্তিতে প্রদান করা হয়—প্রথম কিস্তিতে ₹৬০ হাজার এবং দ্বিতীয় কিস্তিতে আরও ₹৬০ হাজার। অন্যদিকে পাহাড়ি এলাকায় বসবাসকারী উপভোক্তাদের জন্য আর্থিক সহায়তার পরিমাণ আরও বেশি, সেখানে বাড়ি নির্মাণের জন্য মোট ₹১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত সাহায্য করা হয়।
কীভাবে আবেদন করবেন?
যাঁরা গ্রামীণ এলাকায় বসবাস করেন, তাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনা-র জন্য বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত প্রধানের অফিসে গিয়ে আবেদন করতে পারেন। সেখানে সংশ্লিষ্ট আধিকারিকরা আবেদনকারীর নথি ও তথ্য যাচাই করে আবেদন গ্রহণ করেন। অন্যদিকে শহরাঞ্চলের বাসিন্দারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য সরকারি অফিসিয়াল ওয়েবসাইট pmaymis.gov.in ব্যবহার করা যায়। এছাড়াও স্থানীয় পৌরসভায় গিয়েও এই প্রকল্পের জন্য আবেদন করা সম্ভব।
অনলাইনে আবেদনের নিয়ম
১. প্রথমে PMAY-এর অফিসিয়াল ওয়েবসাইট PMAY Official Website-এ যান।
২. এরপর নিজের নাম, মোবাইল নম্বর এবং আধার নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন।
৩. আবেদন প্রক্রিয়ার সময় আধার ব্যবহার ও তথ্য যাচাইকরণের জন্য সম্মতি দিতে হবে।
৪. এরপর ওয়েবসাইটের ‘Citizen Assessment’ বিভাগে গিয়ে আবেদন ফর্ম খুলতে হবে।
৫. সেখানে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, আয়ের বিবরণ এবং বর্তমান বাসস্থানের তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
৬. তারপর প্রয়োজনীয় নথি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য আপলোড করতে হবে।
৭. সব তথ্য যাচাই করার পর আবেদনপত্র জমা দিলেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
FAQs: প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana)
১. প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) কী?
Pradhan Mantri Awas Yojana হল কেন্দ্র সরকারের একটি আবাসন প্রকল্প, যার মাধ্যমে আর্থিকভাবে দুর্বল ও গৃহহীন পরিবারগুলিকে পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য করা হয়।
২. কারা PMAY প্রকল্পের সুবিধা পাবেন?
অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি (EWS), নিম্ন আয়ের (LIG) এবং মধ্যবিত্ত আয়ের (MIG) পরিবারগুলি এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। তবে পরিবারের কারও নামে পাকা বাড়ি থাকলে সাধারণত এই সুবিধা মেলে না।
৩. গ্রামীণ এলাকায় কত টাকা আর্থিক সাহায্য পাওয়া যায়?
সমতল এলাকায় মোট ₹১.২০ লক্ষ এবং পাহাড়ি এলাকায় ₹১.৩০ লক্ষ পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়।
৪. এই টাকা কীভাবে দেওয়া হয়?
সাধারণত দুই কিস্তিতে টাকা দেওয়া হয়। সমতল এলাকায় প্রথম কিস্তিতে ₹৬০ হাজার এবং দ্বিতীয় কিস্তিতে আরও ₹৬০ হাজার দেওয়া হয়।
৫. শহর এলাকার বাসিন্দারা কীভাবে আবেদন করবেন?
শহরাঞ্চলের বাসিন্দারা অনলাইনে PMAY Official Website-এর মাধ্যমে আবেদন করতে পারেন। এছাড়াও পৌরসভা অফিস থেকেও আবেদন করা যায়।
৬. গ্রামীণ এলাকার মানুষ কোথায় আবেদন করবেন?
গ্রাম পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে আবেদন করা যায়। সেখানে আধিকারিকরা নথি যাচাই করে আবেদন গ্রহণ করেন।
৭. PMAY আবেদন করতে কী কী নথি লাগে?
আধার কার্ড, মোবাইল নম্বর, আয়ের প্রমাণপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং ঠিকানার নথি প্রয়োজন হতে পারে।
৮. আবেদন করার পর স্ট্যাটাস কীভাবে দেখবেন?
PMAY ID বা রেজিস্টার্ড মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনে আবেদন স্ট্যাটাস ট্র্যাক করা যায়।
