Homeপ্রকল্পসরকারি প্রকল্পবাংলায় PM Kisan চালু! কীভাবে আবেদন করবেন কৃষকরা?

বাংলায় PM Kisan চালু! কীভাবে আবেদন করবেন কৃষকরা?

-

বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের জেরে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প নতুন করে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির একটি হল পিএম কিসান যোজনা (PM Kisan)। এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে কেন্দ্র সরকার। এবার বাংলার কৃষকেরাও কীভাবে এই প্রকল্পে আবেদন করতে পারবেন, কী কী নথি লাগবে এবং কীভাবে সুবিধা মিলবে—সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই এই প্রতিবেদন।

বাংলায় চালু হচ্ছে পিএম কিসান যোজনা

পিএম কিসান যোজনা (PM Kisan) প্রকল্পটি কেন্দ্র সরকার চালু করে ২০১৮ সালের ১ ডিসেম্বর। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে মোট ₹৬,০০০ আর্থিক সহায়তা প্রদান করা হয়। নরেন্দ্র মোদী সরকারের তরফে এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। বছরে ₹২,০০০ করে মোট তিনটি কিস্তিতে এই অর্থ। সাধারণত এপ্রিল থেকে জুলাই, অগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চ—এই তিনটি পর্যায়ে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়।

- Advertisement -

কারা পাবেন পিএম কিসানের সুবিধা

পিএম কিসান যোজনা-এর আর্থিক সুবিধা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা রয়েছে। আবেদনকারীর নামে সরকারের ভূমি রাজস্ব দফতরের নথিতে চাষযোগ্য জমি থাকা বাধ্যতামূলক। তবে কোনও প্রাতিষ্ঠানিক ভূমিমালিক বা সংস্থা এই প্রকল্পের সুবিধা পাবে না। মূলত আর্থিকভাবে দুর্বল ও ক্ষুদ্র কৃষকদের সহায়তা করতেই কেন্দ্র সরকার এই প্রকল্প চালু করেছে। তাই উচ্চ আয়ের কৃষকরা সাধারণত এই প্রকল্পের আওতায় পড়েন না।

উল্লেখ্য, আবেদনকারী চাষি কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে পারেন। তবে তাঁর মাসিক বেতন বা পেনশনের অঙ্ক ১০,০০০ টাকা বা তার বেশি হলে মিলবে না পিএম কিসানের সুবিধা। পাশাপাশি, পেশাদার করদাতাদের এই প্রকল্পের আওতার বাইরে রেখেছে সরকার।

এই সমস্ত শর্তের পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। তাঁর নামে সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার কার্ড থাকা বাধ্যতামূলক। Pradhan Mantri Kisan Samman Nidhi-এ আবেদন করার সময় ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে হয়, যেখানে বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়াও প্রয়োজন হতে পারে। পাশাপাশি জমির মালিকানার সমস্ত বৈধ নথি জমা দেওয়াও বাধ্যতামূলক।

ঘরে বসে কীভাবে PM Kisan-এ আবেদন করবেন

ঘরে বসেই এই প্রকল্পে আবেদন করার জন্য কেন্দ্র সরকার একটি অনলাইন পোর্টাল চালু রেখেছে। আবেদনকারী কৃষকরা সরকারি ওয়েবসাইট PM Kisan Portal-এ গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। এছাড়াও ভূমি রাজস্ব দফতরের মাধ্যমেও পিএম কিসানের রেজিস্ট্রেশন করা যায়।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -