Homeপ্রকল্পসরকারি প্রকল্পবিশ্বকর্মা যোজনায় মিলবে ৩ লক্ষ টাকা! রাজ্যে শুরু হচ্ছে আবেদন

বিশ্বকর্মা যোজনায় মিলবে ৩ লক্ষ টাকা! রাজ্যে শুরু হচ্ছে আবেদন

-

নির্বাচনের আগে দেওয়া একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার। দায়িত্ব নেওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সীমান্ত এলাকায় বিএসএফের জন্য জমি বরাদ্দ থেকে শুরু করে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর মতো একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। পাশাপাশি আগামী ১ জুন থেকে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পও। এরই মধ্যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana) নিয়েও বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গেও এই প্রকল্প চালু করা হবে। ফলে রাজ্যের কারিগর ও ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষ সরাসরি উপকৃত হতে পারেন। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কীভাবে আবেদন করতে হবে এবং এই প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যাবে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

কী এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা? (PM Vishwakarma Yojana)

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana) আসলে কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা কেন্দ্রীয় MSME মন্ত্রকের অধীনে পরিচালিত হয়। ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী এই স্কিমের সূচনা করেছিলেন। মূলত দেশের ক্ষুদ্র ও ঐতিহ্যবাহী শিল্পীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলাই এই প্রকল্পের লক্ষ্য। বিশেষ করে যারা হাতের কাজের সঙ্গে যুক্ত, যেমন কামার, কুমোর, স্বর্ণকার, নাপিত, মালাকার, ধোপা-সহ বিভিন্ন পেশার মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। এই স্কিমের আওতায় ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি শিল্পীদের দক্ষতা বাড়ানোর জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়। শুধু তাই নয়, প্রশিক্ষণ চলাকালীন আবেদনকারীদের মোটা অঙ্কের স্টাইপেন্ডও দেওয়া হয়, যাতে তাঁরা কাজ শেখার সময় আর্থিক সমস্যায় না পড়েন।

কী কী সুবিধা মেলে এই স্কিমে?

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় যে সুবিধাগুলি মেলে সেগুলি হল—

  • সম্পূর্ণ বিনামূল্যে শিল্পক্ষেত্রে উন্নতি করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। সেক্ষেত্রে ৫ থেকে ৭ দিনের বেসিক প্রশিক্ষণ মেলে।
  • ১৫ দিন বা তার বেশি দিনের জন্য উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়। আর প্রশিক্ষণ চলাকালীন প্রতি দিন ৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হয়।
  • প্রশিক্ষণ শেষে একটি সার্টিফিকেট দেওয়া হয়, যেটি সরকার স্বীকৃত।
  • আধুনিক যন্ত্রপাতি বা সরঞ্জাম কেনার জন্য ই-ভাউচারের মধ্যে মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
  • এককালীন ১৫,০০০ টাকা দেওয়া হয় এই প্রকল্পের আওতায়।
  • নিজের ব্যবসা শুরু করার জন্য কোনও জামানত ছাড়াই ৩ লক্ষ টাকা ঋণ পাওয়া যায়। সেক্ষেত্রে প্রথম কিস্তিতে ১ লক্ষ টাকা, দ্বিতীয় কিস্তিতে ২ লক্ষ টাকা মেলে। আর এই লোনে সুদের হার মাত্র ৫ শতাংশ।
আরও পড়ুন: বন্ধ হবে না পুরনো প্রকল্প! তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা মিলবে?

কারা আবেদন করতে পারবেন?

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় (PM Vishwakarma Yojana) আবেদন করতে গেলে কয়েকটি নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়। প্রথমত, আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এছাড়া আবেদনকারীকে কামার, কুমোর, মুচি, স্বর্ণকার, রাজমিস্ত্রি কিংবা হাতে-কলমে কোনও ঐতিহ্যবাহী পেশার সঙ্গে যুক্ত থাকতে হবে। একটি পরিবারের মাত্র একজন সদস্য এই প্রকল্পে আবেদন করার সুযোগ পাবেন। তবে সরকারি চাকরিজীবীরা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন না। পাশাপাশি, গত পাঁচ বছরের মধ্যে কোনও সরকারি ঋণ প্রকল্পের সুবিধা নিয়ে থাকলে সেই ব্যক্তিও এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন না।

কীভাবে আবেদন?

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় (PM Vishwakarma Yojana) অনলাইন এবং অফলাইন—দু’ভাবেই আবেদন করা যায়। অনলাইনে আবেদন করতে হলে প্রথমে PM Vishwakarma Official Portal ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নতুন আবেদনকারী হলে আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর আধার কার্ডের মাধ্যমে ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর আবেদনপত্রে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। ফর্ম পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, রেশন কার্ড, ঠিকানার প্রমাণপত্র এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে। সবশেষে সমস্ত তথ্য যাচাই করে আবেদনপত্র সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

এছাড়া যারা অফলাইনে আবেদন করতে চান, তাদেরকে নিকটবর্তী কোনও কমন সার্ভিস সেন্টারে যেতে হবে। সেখানে গিয়ে নিজের ফোন নম্বর এবং আধার নম্বর ভেরিফিকেশন করতে হবে। কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। ভেরিফিকেশন হলে বায়োমেট্রিকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -